News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার হতেই রাজ্য সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুণরুদ্ধারে সরব হগবপন্থীরা, শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন
Image

সর্বশিক্ষার শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার হতেই রাজ্য সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুণরুদ্ধারে সরব হগবপন্থীরা, শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ নিয়মিতকরণ সহ ১২ দফা দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি (সর্বশিক্ষা ও রামসা)৷ মঙ্গলবার রাজধানীতে মিছিল করে মহাকরনে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের একটি প্রতিনিধি দল৷ সর্বশিক্ষা টিচার্স এসোসিয়েশনের অনশন প্রত্যাহার হতেই সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুণরুদ্ধার করতে হগব সংগঠনের ছায়াসঙ্গীরা কর্মচারী দরদী শ্লোগান তোলে গণডেপুটেশনে মিলিত হয় মন্ত্রীর সঙ্গে৷ কেন্দ্রের উপর দোষ চাপিয়ে দপ্তরের মন্ত্রী এই মুহুর্তে নিয়মিতকরণ নিয়ে কোন আশ্বাস দেয়নি বলে মহাকরণ সূত্রে খবর৷ হতচকিত ঘটনা ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির নেতৃত্বরা কর্মীদের ভোটের মুখে মগজ ধোলাই করতে গিয়ে আশার বানী শুনালেন৷ রাজ্যে শ্রমিক দরদী বামফ্রন্ট সরকার রয়েছে৷ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও নিয়মিতকরণ নিয়ে সরকারের সদর্থক ভাবনাচিন্তা রয়েছে বলে দাবী করেছে সংগঠনের সম্পাদক৷
এদিকে, রাজ্যপালের হস্তক্ষেপে সর্ব-শিক্ষা শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহারের পরেই সংগঠনে ভাঙন ধরানোর চেষ্টায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে৷ অন্যদিকে ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে রাজ্যপালের কথায় তারা সন্তুষ্ট৷ এখন রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ মত তাদের দাবী পূরণ না করলে বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠন৷ ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম আজ সন্ধ্যায় বলেন, রাজ্যপাল তথাগত রায় দাবীর গুরুত্ব অনুভব করেছেন৷ তবে তিনি অসুস্থ৷ তিনি ফিরে এলে সংগঠনের প্রতিনিধদল রাজভবনে গিয়ে তার সঙ্গে মিলিত হবেন৷ রাজ্যপালের কথায় রাজ্যসরকার সর্ব-শিক্ষার শিক্ষকদের নিয়মিত না করলে এই রাজ্যে এমন আন্দোলন গড়ে তোলা হবে যা এর আগে কেউ দেখেনি৷ কারণ এটা বাঁচার লড়াই৷ তিনি আরও বলেন, রাজ্যের শাসক দল অ্যাসোসিয়েশনে ভাঙন ধরানোর ব্যার্থ চেষ্টা করছে৷ তবে আমরাও সিপিআইএম’রই সঙ্গে ছিলাম৷ আজ যারা ক্ষমতায় তারা আমাদের লড়াই সংগ্রামের ফলে সেখানে পৌঁছতে পেরেছেন৷ এখন সব ভুলে গিয়ে আমাদেরই শোষণ করছে৷ তার আর চলতে দেওয়া যাবেনা৷ প্রলোভন দেখিয়ে সংগঠন ভাঙার চেষ্টা করে যারা আন্দোলন রুখে দেবেন ভাবছেন, তারা ভুল করছেন৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যপালের হস্তক্ষেপে অবশেষে ৭ দিনে আমরণ অনশন প্রত্যাহার করে নেয় সর্ব-শিক্ষার শিক্ষকরা৷ গত ১লা আগস্ট থেকে ওরিয়েন্ট চৌমুহনী আরণ অনশনে বসে ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশন৷ টানা ৬ দিন অতিক্রান্ত হবার পরও নীরবতা পালন করে রাজ্য সরকার৷ অনশনের ৭ম দিনে রাজভবন থেকে রাজ্যপলের সচিব অনশন মঞ্চে ছুটে আসেন৷ রাজ্যপালের দূত হিসাবেই আসেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ অরুণোদয় সাহা৷ তিনি অনশনকারীদের সাথে কথা বলেন৷ রাজ্যপাল অসুস্থতার কারণে রাজ্যের বাইরে৷ তবে রাজ্যপাল তথাগত রায় অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্মর সাথে কথা বলেন৷ বাকি সবার স্বাস্থ্যের খোঁজ খবর নেন৷ রাজ্যপালের কাছ থেকে মধ্যস্থতার আশ্বাস পাওয়ার পর অনশন প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন৷ কিন্তু সংগঠন ভাঙার চেষ্টায় পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আবার জটিল হবার সম্ভাবনা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top