News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধান্ত নিক সরকার, স্কুলে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

সিদ্ধান্ত নিক সরকার, স্কুলে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): দেশের স্কুলগুলিতে কোন নিয়ম চালু হবে তা ঠিক করার দায়িত্ব আইনসভার | স্কুলে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট।
প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের সমস্ত স্কুলগুলিতে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করতে আদালতে আর্জি জানিয়েছিলেন দিল্লি বিজেপি মুখপাত্র ও আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এবং জেসি শেঠ| মঙ্গলবার ওই পিটিশন সম্পর্কে সিদ্ধান্ত জানাতে গিয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি এম বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আদালত সরকারকে নির্দেশ দিতে পারে না। এদিন ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ‘স্কুলগুলিতে কী শেখানো হবে আর কী হবে না, তা আমরা ঠিক করে দেওয়ার কেউ নই। স্কুলে কী শেখানো হবে তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। তাই বিষয়টি আমাদের এক্তিয়ারের বাইরে।’
দেশের সমস্ত স্কুলে যোগ ব্যায়াম চালু করতে, এর আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এনসিইআরটি, এনসিটিই এবং সিবিএসই–এর দ্বারস্থ হয়েছিলেন অশ্বিনী কুমার উপাধ্যায়। জীবনধারণ, শিক্ষালাভ এবং সাম্যের মতো মৌলিক অধিকারের প্রসঙ্গ টেনে, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে যোগ ব্যায়াম এবং স্বাস্থ্য সংক্রান্ত পাঠ্যবই চালুর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, ‘দেশের সমস্ত নাগরিক, বিশেষ করে শিশু এবং কিশোরদের স্বাস্থ্য পরিষেবা দিতে সরকার দায়বদ্ধ। দেশবাসীর জন্য স্বাস্থ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি ও নিশ্চিতকরণের দায়িত্ব রাষ্ট্রেরই। যোগ ব্যায়াম ও স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দিতে না পারলে তা কোনওভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে জাতীয় যোগ নীতি চালু করুক সরকার।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আদালত পিটিশনটিকে স্মারকলিপি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছিল।–

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top