News Flash

  • Home
  • Uncategorized
  • মোহরছড়া ও উদয়পুরে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার নেই
Image

মোহরছড়া ও উদয়পুরে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর/উদয়পুর,৭ আগস্ট৷৷ কল্যাণপুর থানা এলাকার মোহরছড়া বাজারে রাতের অন্ধকারে নিশিকুটম্বের দল হানা দেয় মোহরছড়া বাজারে৷ বাজারের ছয় দোকান থেকে নগদ টাকা সমেত বিভিন্ন জিনিস নিয়ে যান চুরের দল৷ চুরির ঘটনায় আতঙ্কে মোহরছড়া বাজারের অন্য ব্যবসায়ীরা৷ কল্যামপুর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলে ও পুলিশ চুরের নাগাল পাচ্ছে না৷ মোহরছড়া যাদের দোকানে চুরি হয় অষু দাস, পরিমল বিশ্বাস, শ্যামল সরকার৷ বিকাশ সরকার, নৃপেন দাস, স্বজন সরকার৷ এর মধ্যে রয়েছে মুদি, ষ্টেশনারি, ইলেকট্রনিক্স এবং রেষ্টুরেন্ট এর দোকান৷ গোটা ঘটনার তদন্তে পুলিশ, দোকানের দরজা ভেঙ্গেই চুরি সংগঠিত হয় বলে খবর৷
আবারও চুরির ঘটনা ঘটল উদয়পুরের মধ্যপাড়া এলাকায়৷ সোমবার রাতে মধ্যপাড়ার প্রসেনঞ্জিৎ মুহুরীর বাড়িতে হানাদেয় চোরের দল৷ নিয়েযায় কিছু স্বর্ণালঙ্কার সহ নগদ ১৪/১৫ হাজার টাকা৷ শুধু তাই নয় ঘরে থাকা গ্যাস ওভেন, মিকচার গ্রাইন্ডার ও একটি সেটটপ বক্স ও নিয়ে চম্পট দেয় চোরেরা৷ ঘটনায় মধ্যপাড়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ বাড়ির গৃহকর্তী শিল্পী রানী মুহুরী জানান তার স্বামী গত রাতে প্রায় ১২টা নাগাদ বাড়ি আসেন৷ পেষায় এম্বুলেন্স চালক প্রসেনঞ্জিৎ প্রত্যহ ঐ ঘরে খুমান৷ কিন্তু গতকাল তার পাশের ঘরে গুমিয়েছেন৷ আশ্চার্য্যর বিষয় হল চোর তা কি করে জানল? সকালে ঘুম থেকে উঠে শিল্পী রানী দেখেন ওই ঘরের দরজা ভাঙ্গা৷ গেইট ভেতর থেকেই বন্ধ ছিল৷ ধারনা করা হচ্ছে পাশের বাড়ির দেওয়াল টপকে চোর বাড়িতে প্রবেশ করে৷ খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top