নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ আগস্ট৷৷ দেশ জুড়েই আজ চলছে রাখী বন্ধন উৎসব, প্রতি বছরের মত এ বছরও ব্যতিক্রম রাখল না বামপন্থী গন
সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, ও উপজাতি ছাত্র ফেডারেশন, আজ সন্ধ্যা সাত ঘটিকায় তেলিয়ামুড়া সব্জি বাজারে এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক রাখী বন্ধ উৎসবের আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাস গুপ্ত৷ প্রাক্তন ছাত্র নেতা সুধীর সেন৷ বর্তমান ছাত্র নেতা টুটন দেব নিরঞ্জন দেবনাথ, সহ অনেকে৷ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা সুধীর সেন বলেন, এক সময় রাখী বন্ধন উৎসব ছিল দেশের এক সৌভতৃত্বের বন্ধনের উৎসব৷ কিন্তু বর্তমানে জাতপাত, হিন্দু মুসলিমের মধ্যে একটি বিভেদ তৈরী করে বর্তমান ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার, জাতির নামে বর্নের নামে, ধর্মের নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি সরকার৷ তাই এই সময় কালের মধ্যে এসএফআই এর রাখী বন্ধন উৎসব বিশাল গুরত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাব্যাক্ত করেন৷



















