News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা রুখতে সব ব্যবস্থা নিয়েছে অসম পুলিশ
Image

স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা রুখতে সব ব্যবস্থা নিয়েছে অসম পুলিশ

গুয়াহাটি, ০৭ আগস্ট, (হি.স.) : আসন্ন ১৫ আগস্টকে নির্ঝঞ্ঝাট করতে রাজ্যের শীর্ষ পুলিশ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গুয়াহাটিতে। রাজ্য পুলিশের বিশেষ ডিজিপির পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে মহানগরের সব এসিপি, ডিসিপি এবং এডিসিপি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচাৰ্য জানান, আসন্ন স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। খানাপাড়া ময়দানে রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে। এই ময়দানের দুই কিলোমিটার ব্যাসার্ধ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। তাছাড়া ময়দানের নিরাপত্তায় ডিএসপি স্তরের একজন অফিসার থাকবেন। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তিনি জানান, স্বাধীনতা দিবসে নাশকতা ঘটাতে রাজ্যে প্ৰবেশ করতে পারে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর কট্টর সদস্য। তাছাড়া, রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর জেলায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে, জানান এডিজিপি ভট্টাচার্য।
এবার অসমে তিনদিন ব্যাপী স্বাধীনতা দিবস পালিত হবে বলে জানান তিনি। রাজ্যে মজুত অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়ে বলেন, জেএমবি-র গতিবিধির ওপর নজর রাখতে পুলিশ সুপারদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১ আগস্ট কোকরাঝাড়ে এবিআমসু সভাপতি লাফিকুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আততায়ী বা মাস্টারমাইন্ডকে শীঘ্রই গ্রেফতার করা হবে আশ্বাস দিয়েচেন এডিজিপি পল্লব ভট্টাচার্য।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top