News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নির্বাচনের আগে আমেদাবাদ ফিরলেন দলের ৪৪ কংগ্রেস বিধায়ক
Image

রাজ্যসভা নির্বাচনের আগে আমেদাবাদ ফিরলেন দলের ৪৪ কংগ্রেস বিধায়ক

আহমে৭ অগাষ্ট (হি.স.) : রাজ্যসভা নির্বাচনের আগে আমেদাবাদ ফিরলেন দলের ৪৪ কংগ্রেস বিধায়ক| আগামীকাল মঙ্গলবার গুজরাট বিধানসভায় রাজ্যসভা নির্বাচন| তার আগে বেঙ্গালুরু থেকে আমেদাবাদ ফিরলেন দলের ৪৪ কংগ্রেস বিধায়ক| সোমবার সকালে আমেদাবাদ বিমানবন্দরে পা রাখেন তাঁরা| কড়া নিরাপত্তার মধ্যে তঁাদের সেখান থেকে আনন্দের `নিজানন্দ’ রিসর্টে নিয়ে যাওয়া হয়েছে| তাঁদের নিরাপত্তার দায়িত্ব রয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার একে সিং, অপরাধ শাখার যুগ্ম কমিশনার জেকে ভাট, আইজিপি আরবি ভ্রমভাট এৱং গোয়েন্দা ৱিভাগের ডিজি শিবানন্দ ঝা| মোতায়েন হয়েছে প্রায় একশোজন নিরাপত্তাকর্মী| এছাড়াও থাকছেন ১০ আইপিএস অফিসার| ৱিধায়ক পিছু দু’জন সশস্ত্র পুলিস ইন্সপেক্টর থাকবেন| বিধায়কদের নিরাপত্তার জন্য ৫২টি পুলিশের গাড়িরও বন্দোৱস্ত করা হয়েছে| গুজরাট ৱিধানসভায় ১৮২টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে রয়েছে ৫১টি আসন| রাজ্যসভা ভোটের ঠিক আগে, জুলাইয়ে দলত্যাগ করেন বর্ষীয়ান নেতা শঙ্কর সিং বাঘেলা| আসন্ন গুজরাট ৱিধানসভা ভোটে তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চেয়েছিলেন| দল তাতে রাজি না হওয়াতেই নাকি তিনি দলত্যাগের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খৱর| অাবার তাঁর দেখাদেখি দল ছাড়েন আরও ৫ ৱিধায়কও| কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে ৩ জন ৱিজেপিতে যোগ দেন| আর তাতেই উদ্বেগ বাড়ে কংগ্রেসের| তাই গত ২৯ জুলাই ৪৪ জন ৱিধায়ককে বেঙ্গালুরু উড়িয়ে যাওয়া হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top