নয়াদিল্লি , ৫ আগস্ট (হি.স): শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন।উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে লড়তে দেখা যাবে
প্রাক্তন আইএফএস অফিসার ও পশ্চিম বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে।লোকসভা ও রাজ্যসভায় আসন সংখ্যার হিসেবে এগিয়ে বিজেপির পদপ্রার্থী প্রাক্তন জাতীয় সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয়মান্ত্রি বেঙ্কাইয়া নাইডু।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব।চলবে বিকেল ৫ টা পর্যন্ত ।সন্ধ্যা ৭ টার সময়ে জানা যাবে কে হবেন ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি।বিহারের জেডিইউ ও ওডিশার বিজেডি জানিয়েছে তারা গোপালকৃষ্ণ গান্ধীকেই সমর্থন করবেন।
লোকসভায় ৫৪৫টি আসনের মধ্যে ৩৩৮ টি আসন এনডিএ য়ের দখলে রয়েছে ।পাশাপাশি রাজ্যসভায় ২৪৫ টি আসনের মধ্যে এনডিএ য়ের দখলে রয়েছে ৮০ টি । ওদিকে এআইএডিএম,টিআরএস, ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এনডিএ প্রার্থীকেই সমর্থন করবেন।লোকসভায় দক্ষিণের এই তিনটি দলের মিলিত আসন সংখ্যা হল ৫০ ও রাজ্যসভায় ১৭ ।এভাবে ৪৮৪ জন সাংসদের সমর্থন বেঙ্কাইয়া নাইডু পাচ্ছেন।উল্লেখ্য লোকসভা সংসদে ২ টি আসন খালি পড়ে আছে ও লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসওয়ানের বিরুদ্ধে ভোট না দেওয়ার নিষেধাঞ্জা রয়েছে।
শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে নির্বচন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















