News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থেই শান্তি-সম্প্রীতি সূদৃঢ় করতে হবে-সমাজ কল্যাণ মন্ত্রী
Image

রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থেই শান্তি-সম্প্রীতি সূদৃঢ় করতে হবে-সমাজ কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ শিক্ষাঙ্গনে সুস্থ ও সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ গতকাল ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসবের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শ্রীমতি নাথ বলেন, দেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে৷ শিক্ষার অঙ্গণকে কলুষিত করতে এক শ্রেণীর মানুষ বিভিন্ন স্থানে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে৷ চক্রান্তকারীদের প্রতি সতর্ক নজর রাখতে হবে এবং আমাদের ঐতিহ্য নষ্ট হয় এমন চক্রান্ত প্রতিহত করতে হবে৷ তিনি বলেন উন্নয়নের প্রধান শর্তই হল শান্তি ও সম্প্রীতি৷ রাজ্যের সার্বিক উন্নয়নে স্বার্থে সর্বত্র শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করতে তিনি আহ্বান জানান৷ সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতি নাথ বলেন, রাজ্য সরকার ধারাবাহিক ভাবে শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষাখাতে যেখানে ২ থেকে ৩ শতাংশ অর্থ খরচ করছে সেখানে রাজ্য সরকার বজেটের ২০ থেকে ২২ শতাংশ অর্থ শিক্ষার জন্য খরচ করছে৷ এরই ফলে রাজ্যের শিক্ষার পরিকাঠামোর সম্প্রসারণ ঘটছে৷ এই সুযোগকে কাজে লাগাতে তিনি ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন৷ ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়৷ এত মহাবিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীরা সহ সকল অংশের ছাত্র-ছাত্রী শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷ অধ্যক্ষ ডশম্ভুনাথ রক্ষিত তার আলোচনায় ছাত্র-ছাত্রীদের ভাবভাবে পড়াশুনা করে নিজেদের পাশাপাশি কলেজের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান৷ এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক অজয় দে, বিশিষ্ট কবি জ্যোতির্ময় রায়, প্রাক্তন ছাত্র অর্জুন নাথ, কাজল আহমেদ, সরকারী মহাবিদ্যালয়ের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সন্দীপ দে প্রমুখ৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top