News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার বিয়ে আটকে দিল মোহনপুর মহকুমা প্রশাসন
Image

নাবালিকার বিয়ে আটকে দিল মোহনপুর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট ৷৷ নাবালিকা বিয়ে থেকে এক কিশোরীকে বাঁচালো মোহনপুর মহকুমা প্রশাসন৷ রাতে নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়৷ পরে বামুটিয়ার কাছাড়িটিলা গ্রামের পাত্র সুকেশ সরকারের বাড়িতে গিয়ে বিয়ে না করানোর নির্দেশ দেন লেফুঙ্গা থানার ওসি শ্যামা প্রসাদ দাস ও বামুটিয়া ফাঁড়ির ওসি নন্দদুলাল দাস৷ সম্প্রতি বামুটিয়ার কাছাড়িটিলা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে সুকেশ সরকারের বিয়ে ঠিক হয় তোফানিয়ালুঙ্গা টা বাগান এলাকার এক নাবালিকার সাথে৷ জানা গেছে, মেয়েটি দশম শ্রেণীর পাঠরত৷ নাবালিকার বিয়ে ঠিক হবার বিষয়ে মহকুমা সাসকের কাছে অভিযোগ যায়৷ সাথে সাথে ডিসিএম রূপক ভট্টাচার্য বিয়ে বন্ধে করার ফরমান নিয়ে বাড়িতে উপস্থিত হন৷ প্রশাসন ও পুলিশের তরফে স্পষ্ট জানানো হয় যদি এই বিয়ে বন্ধ না হয় তবে দুই পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top