News Flash

  • Home
  • Uncategorized
  • পিএসইউ’র কর্মীদের বেতন ঠিক করতে হবে বোর্ডকেই ঃ অর্থমন্ত্রী
Image

পিএসইউ’র কর্মীদের বেতন ঠিক করতে হবে বোর্ডকেই ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট৷৷ সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের বেতন ঠিক করতে তাদের পরিচালন বোর্ডকেই৷ স্পষ্টভাবেই একতা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ গত ১ এপ্রিল থেকে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য চালু হয়েছে নতুন বেতন-ক্রম৷ সরকার জানিয়েছিল স্বশাসিত সংস্থাগুলিও চাইলে এই বেতন-ক্রম চালু করতে পারে৷ রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠালে সেইমত অর্থ বরাদ্দ দেওয়া হবে৷ কিন্তু রাজ্যের প্রায় ১২ টি অধিগৃহীত সংস্থার কর্মচারীর কি হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, প্রত্যেকটা সংস্থার বোর্ডকে এ ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে৷ উল্লেখ্য, চারটি অধিগৃহীত সংস্থা লাভে চলছে৷ এগুলো হল টিআইডিসি, টিএফডিপিসি, টিএফডিপিসি, হাউজিং বোর্ড ও টিএনজিসিএল, এই সংস্থাগুলির কর্মীদের বেতন কি হবে তা বোর্ড গুলিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ কিন্তু অলাভজনক সংস্থাগুলিকে রাজ্য সরকারের সাথে আলেচনা করে এরপর বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা আরও জানিয়েছেন, রাজ্য সরকারী কর্মচারীরা পুরানো হারেই সিএ পাবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top