পাটনা, ২ আগস্ট (হি.স.): পুনরায় বেলাইন হল ভারতীয় রেল| বুধবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ বিহারের কৈমুর জেলায়, গয়া-মুঘলসরাই রুটের করমনাস ও ধানাইচা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় মালগাড়ির ১৫-১৬টি বগি| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, মালগাড়ির ১৫-১৬টি বগি বেলাইন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে মুঘলসরাই-হাওড়া রুটের ট্রেন চলাচল| তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন-ও|
পূর্ব-সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ বিহারের কৈমুরে গয়া-মুঘলসরাই রুটের করমনাস এবং ধানাইচা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় মালগাড়ির ১৫-১৬টি বগি| এই ঘটনার জেরে বিপর্যস্ত হয়েছে ব্যস্ততম মুঘলসরাই-হাওড়া রুটের ট্রেন চলাচল| বেশ কয়েকটি ট্রেন অন্য রুট থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়| পূর্ব-সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, কি কারণে বেলাইন হল মালগাড়ির ১৫-১৬টি বগি, তা তদন্ত করে দেখা হচ্ছে|
কৈমুরে বেলাইন মালগাড়ির ১৬টি বগি, বিপর্যস্ত ট্রেন চলাচল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















