News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়া ও তেলিয়ামুড়ায় সাব ট্রেজারী অফিসের উদ্বোধন
Image

জিরানীয়া ও তেলিয়ামুড়ায় সাব ট্রেজারী অফিসের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,/তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ আজ জিরানীয়া সাব ট্রেজারী অফিসের উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে৷ জিরানীয়া মহকুমা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাব ট্রেজারী অপিসের উদ্বোধনী ভাষণে পঞ্চায়েত মন্ত্রী মানিক দে বলেন, জিরানীয়ার জনগণের সুবিধার জন্য সাব ট্রেজারী অফিস আরেকটি বিকেন্দ্রীয়করণ৷ এই কাজের জন্য জিরানীয়ার মানুষকে আর আগরতলায় ছুটতে হবে না৷ তিনি বলেন, রাজ্যের মানুষ শান্তি-সম্প্রীতি ঐক্য বজায় রাখলে এরকম উন্নয়নমূলক সুবিধাজনক কর্মসূচী সরকার চালিয়ে যাবে৷ তিনি বলেন, উন্নয়ন বিরোধী একটা বিভেদকামী শক্তি এরাজ্যের ঐক্য বিনষ্ট করতে চাইছে৷ তিনি রাজ্যের শান্তিকামী মানুষকে বিভেদকামী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান৷
অনুষ্ঠানে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতি উপজাতির মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি এ ডি সি-র মুখ্যকার্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ তিনি বলেন, এই অফিসের উদ্বোধন খুবই আনন্দের বিষয়৷ রাজ্যের উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সরকার কাজ করছে৷ এছাড়া, বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিধায়ক মনোরঞ্জন দেববর্মা ও পশ্চিম জেলা সাবট্রেজারী কার্যালয়ের আধিকারিক উষারঞ্জন মগ৷ স্বাগত ভাষন দেন জিরানীয়া সাব ট্রেজারী কার্যালয়ের আধিকারিক মুনমুন দেববর্মা৷ অনুষ্ঠানে রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন মীরা ভট্টাচার্য, জিরানীয়া নগর পঞ্চায়েত চেয়ারপার্সন প্রদীপ দেবনাথ ও জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দেবনাথ উপস্থিথ ছিলেন৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ মহকুমা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন৷
এদিকে, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ দিনের চাহিদার ফসল হিসেবে আজ বিকেল চার ঘটিকায় তেলিয়ামুড়া শাসকের কার্যলয়ে উদ্বোধন হল সাব-ট্রেজারী অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মৎস সমবায় ও অগ্ণি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷ এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি সাইনি সরকার৷ বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, মহকুমা শাসক জয়ন্ত দে, এমডিসি ধনঞ্জয় দেববর্মা সহ অন্যান্যরা৷ প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে সাব-ট্রেজারী অফিসের উদ্বোধন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷ আলোচনা করতে গিয়ে জেলা সভাপতি সাইনি সরকার বলেন, সরকারী সুযোগ সুবিধা গুলি জনগনের হাতের নাগালে এনে দেওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত চালাচ্ছে রাজ্য সরকার৷ কারন এই অফিসটি মহকুমার সবগুলি দপ্তরের কাজের ভূমিকা রাখে৷ এর পর আলোচনা কছরেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷ তিনি বলেন, এখন থেকে মহকুমার রেজিষ্ট্রির জন্য আর খোয়াই, যেতে হবে না, অনেক গরিব লোকের পয়সা ও বাঁচবে৷ দীর্ঘ দিনের দাবী ছিল জনগনের একটি সাব-ট্রেজারী অফিস হওয়ার৷ কারন মহকুমা ঘোষনা হয়ে গেছে অনেক আগে থেকেই কাজ ও চলছে৷ তাই এই অফিসটি জনগনের কাজে লাগবে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top