News Flash

  • Home
  • Uncategorized
  • ফুসফুসে দুধ আটকে শিশুর মৃত্যু
Image

ফুসফুসে দুধ আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ ফের সচেতনতার অভাবে এক মাস তের দিনের শিশুকন্যার মৃত্যু ঘটলো গন্ডাছড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের মগ পাড়ায় সঙ্গিতা মগের দের মাসের শিশু সন্তান গতকাল তার মার দুধ খেতে গিয়ে দুধ  ফুসফুসে চলে যায় তার পর থেকে শ্বাষকষ্ট নিয়ে ভূগছিল শিশুটি৷ মঙ্গলবার সকাল আটটায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করান এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ দীনেশ দাসকে খবর দেন৷ চিকিৎসক শিশুটির অবনতি দেখে রেফারের জন্য তার মা বাবাকে বলেন,  কিন্তু শিশুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসা শুরু হওয়ার আগেই সকাল দশটায় মৃতু্যার কোলে ঢলে পরে ফুটফুটে শিশু কন্যাটি৷ শিশুকন্যার মৃত্যুতে মা হাসপাতালেই অজ্ঞান হয়ে পড়েন৷ শিশু মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে৷ জানা গিয়েছে, মা শিশুটিকে দুধ খাওয়ানোর সময় অন্যমনস্ক হয়েছিলেন৷ তিনি টিভি দেখছিলেন, তখনই ঘটনাটি ঘটে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top