News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হিংসার প্রতিবাদে সিপিআইএমের ডাকা ১২ ঘন্টা লংতরাইভ্যালী বন্ধ শান্তিতেই
Image

রাজনৈতিক হিংসার প্রতিবাদে সিপিআইএমের ডাকা ১২ ঘন্টা লংতরাইভ্যালী বন্ধ শান্তিতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ বুধবার বিজেপি এবং সিপিআইএমের সংঘর্ষে ছৈলেংটায় গুরুতর জখম বাবুল মজুমদার অবশেষে মৃত্যুর কোলে ঢলে পরেন৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সিপিআইএম-র ডাকা লংতরাইভ্যালি ১২ ঘন্টার বনধ শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে৷ কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এদিনই শেষ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষক বাবুল মজুমদার৷ বৃহস্পতিবার তার মৃতদেহ শাসক দলের ছৈলেংটাস্থিত কার্যালয়ের সামনে আনা হলে স্থানীয় নেতা কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷ এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে৷ মোতয়েন করা হয়েছে বিশাল সংখক পুলিশ ও টিএসআর বাহিনী৷ শাসক দল এই ঘটনার নিজেদের দোষ আড়াল করতে বিজেপির ঘারেই দোষ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ৷ বাবুল মজুমদারের মৃত্যুকে কেন্দ্র করে আজ সিপিআইএম-র পক্ষ থেকে লংতরাইভ্যালী মহকুমায় ১২ ঘন্টার বনধ পালিত হয়৷ এইদিকে বুধবারের ঘটনায় উভয় দলের আরও বেশি কিছু কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে শাসক দল সিপিআইএম ইচ্ছাকৃতভাবে ছৈলেংটা এলাকায় এধরনের ঘটনা সংগঠিত করেছে৷ এদিকে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, সিপিআইএম ক্যাডাররা বিজেপি পার্টি অফিসে হামলা চালায়৷ ফলে ৬ জন গুরুতর ভাবে জখম হন৷ একজনের অবস্থা এখনও সংকটজনক৷ পুলিশের সামনে এসব ঘটনা ঘটে৷ পরে বিজেপির কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে৷ সেদিন তিনি দলের পক্ষ থেকে এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা সহ পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবীতে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্যের পুলিশ মহনির্দেশকের কাছে৷ জানা গেছে মৃত বাবুল মজুমদার ১০,৩২৩ জন চাকরীচ্যুত শিক্ষকের মধ্যে একজন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top