News Flash

বিজেপিতে বেনোজল

রাজ্য রাজনীতিতে যেন বেনোজলের আধিক্য পরিলক্ষিত হইতেছে৷ বর্তমানে রাজ্য জুড়িয়া বিজেপির রমরমা চলিতেছে৷ ফলে বেনোজলের প্রাবল্যও দেখা যাইতেছে৷ ফলশ্রুতিতে বিজেপির নেতৃত্বরা যেন অস্বস্তিতে পড়িয়াছে৷ অস্বীকার করা যাইবে না যে, বর্তমানে রাজ্য বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করিতেছে৷ প্রদেশ কংগ্রেস বর্তমানে দূর আকাশে ঠাঁই হইবার পথে৷ ইতিমধ্যে রাজ্য তৃণমূলের কিছুটা চটক দেখা গেলেও নব্য তৃণমূলীদের দাপটে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করিয়া গেরুয়া বসন পরিধান করিয়েছে৷ শুধু তাহা নহে, নব্য তৃণমূলীখ্যাত সুদীপ এন্ড কোং-রাও ঘাসফুল ছাড়িয়া পদ্ম হাতে তুলিয়া লইবার অপেক্ষায় রহিয়াছে৷ অন্যদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও অশোক সিনহাও বিজেপিতে সামিল হইলেন৷ শুধু তাহাই নহে, কংগ্রেসের চানক্যখ্যাত বিধায়ক রতন লাল নাথও পদ্মবনে ঢুকিবার জন্য সময় ও সুযোগের অপেক্ষায় রহিয়াছে৷ এক সময়ের ধনপুরের প্রভাবশালী কংগ্রেস নেতা শাহ আলমও সম্প্রতি বিজেপিতে শামিল হইয়াছেন৷
কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে নেতৃত্বরা যোগ দিতেছেন বিজেপিতে৷ সেই সাথে রহিয়াছে কর্মী ও সমর্থকদের বিজেপিতে যোগ দিবার হিড়িক৷ এবং ঠিক এই জায়গাতে বিজেপিতে তৈরী হইতেছে জটিলতা৷ দেখা দিয়াছে বেনোজলের আধিক্য৷ তাই তো বিজেপির সাধারণ সম্পাদক রামমাধব সম্প্রতি রাজ্য সফরে আসিয়া বিষয়টি উপলব্ধি করিতে পারিয়াছিলেন৷ হয়তোবা তাই তিনি বলিয়াছিলেন যে, বিজেপিতে যোগ দিবার অর্থ ইহা নহে যে, নির্বাচনে লড়াই করিবেন তাহা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করিবেন৷ তাই রাজ্য বিজেপিতে লবিবাজি চলিবে না৷ সেই সাথে তিনি হুঁশিয়ার করিয়া দিয়া বলিয়াছেন যে, শর্ত আরোপ করিয়া কেউ যেন বিজেপিতে আসিবার চেষ্টা না করে৷
পোড় খাওয়া আরএসএসের প্রাক্তন নেতা রামমাধব রাজ্য সফরে আসিয়া এই বিষয়টি সম্যকভাবে উপলব্ধি করিতে পারিয়াছিলেন৷ কিন্তু, বেনোজলে বাঁধ দেওয়া যাইতেছে না৷ বিভিন্ন দল থেকে যাহারা আসিতেছেন তাহারা যে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হইয়া আসিতেছেন তাহা নহে৷ দীর্ঘ বছর তাহারা যেই দলে ছিলেন সেই দল হইতে তেমন কোনও সুযোগ সুবিধা না পাইয়া দলের প্রতি বীতশ্রদ্ধ হইয়া বিজেপিতে যোগ দিতেছেন৷ উদ্দেশ্য একটা৷ কিছু প্রাপ্তির আশা৷ এই প্রাপ্তির জন্য বিজেপিতে শামিল হইবার দৌঁড়ঝাপ শুরু হইয়াছে৷ নব্য বিজেপি নেতাদের একটা অংশ নির্বাচনে প্রার্থী হইবার জন্য গোপনে তদ্বির চালাইতেছেন৷ এদিকে পোড় খাওয়া বিজেপি নেতা ও কর্মীরাও সতর্ক৷ তারা নব্য বিজেপিদের অভিসন্ধি ভাল চোখে দেখিতেছেন না৷ তাই বিজেপির অন্দরমহল হইতে যেই খবর বাতাসে ভাসিতেছে তাহা কিন্তু সুখকর নহে৷ তাহা হইলো, নব্য বিজেপিদের যদি নির্বাচনে প্রার্থী করা না হয় তাহা হইলে তাহারা নির্দল হিসাবে প্রার্থী হইবে৷ তবে ইহাও সত্য যে, নব্য বিজেপি সমর্থকদের কয়েকজনকে বিজেপি নেতৃত্ব প্রার্থী করিবে৷ তাই এমন বেনোজলের বিষয়টি রাজ্য বিজেপির পোড় খাওয়া নেতারা ভাল চোখে দেখিতেছেন না৷ ইহার অর্থ হইল, রাজ্যে বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্য বিজেপিতেও বহিতেছে চোরাস্রোত৷ এই চোরাস্রোত সামাল দিতে না পারিলে রাজ্য বিজেপির রমরমা যে হাওয়ায় উড়িয়া যাইবে তাহা বলিবার অপেক্ষা রাখিতেছে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top