News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপ যুবকের মৃত্যু কমলাসগরের দীঘিতে
Image

মদ্যপ যুবকের মৃত্যু কমলাসগরের দীঘিতে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ জুলাই৷৷ বুধবার বিকেলে বন্ধের দিনে আনন্দ করতে এসে প্রাণ হারালেন এক যুবক কমলাসাগরে৷ ঘটনা সূত্রে জানা যায় কমলাসাগরে দশ বন্ধু মিলে বাইক নিয়ে কমলাসাগরে আনন্দ উপভোগ করতে আসে৷ দশ মিলে কমলাসাগরে বেপক পরিমানে মদ্য পান করে এবং কমলাসাগরে একটা উশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করে৷ পরে কমলাসাগর দীঘিতে স্নান করতে নামে এবং দীঘির জলে নেমে অনেকই উল্লাস করে৷ দীঘির এক পার থেকে অন্য পারে যাওয়া আসা করে৷ মদ্যমত্ত অবস্থায় কৃষান দত্ত (২৪) নামে এক যুবক দীঘির মাঝ খানে গিয়ে আর ফিরে আসতে পারেনা৷ তখন সে জলে ডুবতে থাকে৷ যুবকটির বাড়ি আগরতলার হাপানিয়ার দাস পাড়াতে৷ তখন সঙ্গে সঙ্গে কমলাসাগরে স্থানীয় লোকেরা ও যুবকটিকে দীঘি থেকে উদ্ধার করে নিয়ে আসে৷ তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে হাপানিয়া হাসপাতলে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ছুটির দিন গুলিতে কমলাসাগরে চলছে শুধু মদের আসর৷ মদ খেয়ে কমলাসাগরে যুবকেরা উশৃঙ্খলতা করছে৷ বিভিন্ন ভাষায় গালি গালাজ করে এতে কমলাসাগরের স্থানীয় লোকেরা বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়৷ যদিও কমলাসাগরের কিছু ব্যাবসায়ীদের ব্যাবসা ভাল হচ্ছে৷ অন্যদিকে কমলাসাগরে তীর্থ স্থানকে দর্শন করতে এসে দর্শনাথীরা অসন্তুষ্ট হতে হচ্ছে৷ কিছু দিন আগে ও কমলাসাগরে দীঘির ঘাটে কিছু যুবকরা মদমত্ত অবস্থায় বিশ্রি ভাষা ব্যবহার করছে৷ মা বোনেরা সেই দীঘির ঘাটে আসতে পারছেনা৷ এই বিষয়গুলি নিয়ে কমলাসাগরে মন্দির পরিচালকরা কোনো রকম ভূমিকা নেয় নাই৷ থানা ও প্রশাসনের কোনো রকম ভূমিকা গ্রহণ করছেনা৷ এলাকার জনগন সেই বিষয় গুলি নিয়ে অনেকবার থানায় জানিয়েছে৷ এলাকার জনগন আরো জানান যে  মদমত্ত অবস্থায় প্রচন্ড গতি বেগে বাইক চালিয়ে যাচ্ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ সেগুলি কোনো রকম ব্যাবস্থা করছে না থানা পুলিশেরা৷ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top