News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাথে রাজনৈতিক সংঘর্ষে সিপিএম কর্মী নিহত, ওসি সহ আহত বহু
Image

বিজেপির সাথে রাজনৈতিক সংঘর্ষে সিপিএম কর্মী নিহত, ওসি সহ আহত বহু

নিজস্ব প্রতিনিধি, মনু, ছৈলেংটা, আমবাসা, ১৯ জুলাই৷৷ জাতীয় সড়ক ও রেল অবরোধের জেরে রাজ্য যখন ভয়ানক সমস্যাক্রান্ত হয়ে পড়েছে, এই অবস্থায় আজ বুধবার কংগ্রেসের ডাকা বন্ধে বিপর্যস্ত জনজীবন, সেই পরিস্থিতিতে ধলাই জেলার লংতরাইভ্যালীর মনু এবং ছৈলেংটায় বিজেপি ও সিপিএমের সংঘর্ষে এক সিপিএম কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ গুরুতর আহত হন মনু থানার ওসি৷ রাজনীতির যুপকাষ্টে এক তরুণের প্রাণ বলি হল৷ ত্রিপুরা আবার রক্তে ভাসল৷ সড়ক ও রেল অবরোধ, কংগ্রেসের ডাকা বন্ধ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাজনৈতিক সংঘর্ষে হতাহতের ঘটনা সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷
সংবাদে প্রকাশ, বুধবার বিকালে মনু এবং ছৈলেংটাতে সিপিএমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের প্রতিবাদে মিছিল সংঘটিত করা হয়৷ এই মিছিল চলাকালীন সময়ে বিজেপির পক্ষ থেকেও পাল্টা একটি মিছিল করা হয় বড়মুড়ায় আইপিএফটির অবরোধ আন্দোলন প্রতিহত করতে রাজ্য বামফ্রন্ট সরকারের ব্যর্থতার প্রতিবাদে৷ দুটি জায়গাতেই মিছিল ঘিরে টানটান উত্তেজনার পরিবেশ ছিল৷ যদিও পুলিশ প্রশাসন গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে সফল হয়৷ মিছিল শেষ হয়ে যাওয়ার পর রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ছৈলেংটাতে সিপিএম এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষের সূত্রপাত হয় একটি দোকানে সিপিএম ও বিজেপি কর্মীর মধ্যে এদিনের মিছিল নিয়ে কথা কাটাকাটি থেকে৷ একে অপরকে মারধর করে৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় দলের শতাধিক কর্মী সমর্থক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ একপ্রকার রক্তহোলি চলে৷ এদিকে, এই ঘটনার রেশে মনুতেও এই দুই দলের কর্মীদের মধ্যে মারধর চলে৷ সেখানে একটি শিশুকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন মনু থানার ওসি পান্না লাল সেন৷ সহ আরও কয়েকজন৷ অন্যদিকে, ছৈলেংটাতে সংঘর্ষে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল থেকে কয়েকজনকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷ কুলাই হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় সিপিএম কর্মী বাবুল মজুমদারের৷ অন্যদিকে, আহাত বিজেপি কর্মী নিশি চাকমাকে গুরুতর আহত অবস্থায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ রাত দেড়টা নাগাদ আরও একজনকে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ মনু ও ছৈলেংটা হাসপাতালে আরোও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর মিলেছে৷ এই ঘটনার পর গোটা ধলাই জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে৷ জেলার পদস্থ পুশি অফিসাররা মনু ও ছৈলেংটা ছুটে গিয়েছেন৷ জানা গিয়েছে, সংবাদ সংগ্রাহ করতে গিয়ে একজন চিত্র সাংবাদিকও গুরুতর ভাবে আহতক্রচ হয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top