News Flash

  • Home
  • Uncategorized
  • রক্ত সঞ্চালনের সাথে যুক্ত সকল স্তরের কর্মীদের মানবিক দৃষ্টি নিয়ে কাজ করতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

রক্ত সঞ্চালনের সাথে যুক্ত সকল স্তরের কর্মীদের মানবিক দৃষ্টি নিয়ে কাজ করতে আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭, জুলাই৷৷ রক্ত সঞ্চালনের সাথে যুক্ত ডাক্তার, টেকনিক্যাল, নন-টেকনিক্যাল সহ সংশ্লিষ্ট সকল স্তরের কর্মীদের মানবিক দৃষ্টি নিয়ে, সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এ জি এম সি এবং জি বি পি হাসপাতাল চত্বরে আজ রাজ্যের কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আহ্বান জানান৷ এ জি এম সি এবং জি বি পি হাসপাতালের প্রবেশ দ্বারের ডান পাশে দূধ সাদা বাড়িতে আজ থেকে পথ চলা শুরু করে রাজ্যের কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক৷
উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রক্তের অপর নাম জীবন৷ তিনি বলেন, প্রকৃতি আমাদের মায়ের মত৷ এই প্রকৃতি মাতা যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ৷ মানুষের বেঁচে থাকতে হলে রক্তের প্রয়োজন হয়৷ এই রক্ত মানুষের দেহেই তৈরী হয়৷ তিনি বলেন, পৃথিবীতে এই সময়ের মধ্যে বহু নতুন নতুন আবিস্কার হয়েছে৷ কিন্তু মানুষ আজ অব্দি কার্যকরীভাবে রক্ত আবিস্কার করতে পারেনি৷ কিন্তু এটা ঘটনা যে কখনো কখনো মানুষের দেহের বাইরে থেকে রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়৷ এই রক্ত সাধারণ ভাবে এক জন সুস্থ মানুষের থেকে নেওয়া হয়৷ বহু পরীক্ষা-নিরীক্ষায় এটা আবিস্কার হয়েছে সুস্থ দেহের মানুষের অতিরিক্ত রক্ত অসুস্থ মানুষের দেহে সঞ্চালন করে তাকে সুস্থ রাখা যায়৷ তাই মানুষকে রক্তদানে সচেতন করা দরকার৷ ডাক্তারবাবুদেরই মানুষকে এই সচেতনতার কাজে সবচেয়ে বড় ভূমিকা নিতে হয়েছে৷ এই কাজ শুধু ডাক্তারদের উপর ছেড়ে দিলেই চলবেনা৷ সমাজের সচেতন মানুষেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় ব্লাড ব্যাঙ্ক তৈরী করা হয়েছে৷ মহকুমাগুলিতে ব্লাড ব্যাঙ্ক তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ইতিমধ্যে অনেকগুলি মহকুমায় ব্লাড ব্যাঙ্ক তৈরী করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় এই ব্লাড ব্যাঙ্ক ২৪ ঘন্টা ঘোলা রাখার চেষ্টা হচ্ছে৷ এখানে নতুন নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে৷ এগুলি প্রতিস্থাপন করা হচ্ছে৷ আগামী দিনে আরও যন্ত্রপাতি আনা হবে বলেও তিনি জানান৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এই ব্লাড ব্যাঙ্কের সুষ্ঠু পরিচালনায় ডাক্তার সহ সংশ্লিষ্টদের মানবিক দৃষ্টি নিয়ে কাজ করতেও আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি স্বেচ্ছা রক্তদানে রাজ্যের মানুষ যেভাবে সাড়া দিয়ে এগিয়ে আসছেন একেও মুখ্যমন্ত্রী মানিক সরকার সাধুবাদ জানিয়েছেন৷ আলোচনায় স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রক্তের কোন বিকল্প নেই৷ রক্তকে বাদ দিয়ে চিকিৎসা ব্যবস্থা ভাবা যায় না৷ তিনি বলেন, ১২টি ব্লাড ব্যাঙ্ক বর্তমানে কাজ করছে৷ রক্তের চাহিদা মেটাতে রাজ্যের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাকে স্বাস্থ্য মন্ত্রী ইতিবাচক ঘটনা বলে অভিহিত করেন৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, জটিল ও কঠিন রোগের চিকিৎসা যাতে এখানে করা যায় তার চেষ্টা হচ্ছে৷ তিনি বলেন, মা ও শিশুদের চিকিৎসা ক্ষেত্রকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫০ কোটি টাকা ব্যয়ে আগামী দু-বছরের মধ্যে জি বি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরী করা হবে৷ এই ব্লক তৈরী হলে জটিল ও কঠিন অনেক রোগের চিকিৎসা এ রাজ্যেই করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top