News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের রুখতে বিজেপি ছাড়া মহাজোটের স্বপ্ণ বিলি তৃণমূলের
Image

বামেদের রুখতে বিজেপি ছাড়া মহাজোটের স্বপ্ণ বিলি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কেন্দ্রে মমতা ও সোনিয়ার সম্পর্কের বরফ গলেছে৷ বিরোধী সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে তৃণমূল৷ রাজ্যেও  বিধানসভা ভোটের মুখে সম্পর্কের উষ্ণতা জিইয়ে অবাম ও অবিজেপি দলের সঙ্গে মহাজোটের ডাক দিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ রাজনীতির রসায়নে তৃণমূল কংগ্রেস থেকে বহিসৃকত ৫ দলত্যাগীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বর্তমান নেতৃত্বরা৷ সোমবার দশমীঘাটে নব গঠিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নয়া সমীকরণের ডাক দিয়েছেন প্রদেশ মুখপাত্র নকুল দাস৷ ১০ দফা দাবীকে সামনে রেখে জনস্বার্থে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আগরতলা টাউন হলে তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি৷ সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে উঠে ১৮’র ভোটের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস অবাম মূল নির্নায়ক শক্তি হবে বলে দাবী করেছেন নকুল দাস৷ রাজ্যে দলবদলের মাস্টার মাইন্ড বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ব্যক্তিগত লাভালাভ ও টাকার মোহে দলবিরোধী কার্যকলাপে বহিসৃকত হয়েছে তৃণমূল থেকে৷ ভোটে মানুষ মোক্ষম জবাব দেবে বলে সুদীপ বাবুদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ দিদির নব্য রাজ্য পর্যবেক্ষক সব্যসাচী দত্তের মধ্যস্থতায় অবাম শক্তি ঐক্যবদ্ধ করবে দাবী করেন তিনি৷ গুঞ্জন চলছে, অবাম ভোট বিভাজনে মহাজোটে বিজেপি’কে বাদ দিয়ে সরকার পরিবর্তনের ঢামাঢোলে বামেদের মদত করে দেওয়া নিয়েও গুঞ্জন নব গঠিত তৃণমূল কমিটির নেতৃত্বদের বক্তব্যে৷ জোটের গোলক ধাধায় কংগ্রেস-তৃণমূল ও আঞ্চলিক দলগুলির মহাজোট বামেদের রুখতেই নাকি বিজেপি’র উত্থান অবদমনে শাসক দলের দৃটকৌশল? হাজারো প্রশ্ণ উঠছে রাজনৈতিক মহলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top