News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে স্বামীর আত্মগোপন
Image

অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে স্বামীর আত্মগোপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ৷৷ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর মারধরে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জিরানীয়া থানার অধীন মাধববাড়ী এলাকায়৷ আহত স্ত্রীর নাম তন্দ্রা দেববর্মা৷ বয়স ২৭৷ স্বামীর নাম সুবোধ দেববর্মা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, তন্দ্রা দেববর্মা এলাকারই এক বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে৷ প্রায়ই স্বামীর অনুপস্থিতিতে ঐ যুবক তাদের বাড়িতে যায় এবং স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে৷ কয়েকবার তাদেরকে আপত্তিজনক অবস্থায় দেখতে পান স্বামী৷ তারপর স্ত্রীকে হুশিয়ার করে দিয়েছিলেন যাতে এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে৷ অন্যথায় পরিণত ভাল হবে না৷ কিন্তু, তারপরও স্ত্রী এই সম্পর্ক জারী রেখেছে৷ তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্বামী৷ শনিবার সকালে এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড বিবাদ হয়৷ একসময় উত্তেজিত হয়ে স্বামী ব্যাপকভাবে মারধর করতে থাকে স্ত্রী তন্দ্রা দেববর্মাকে৷ তাতে তিনি গুরুতর জখম হন৷ পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে৷ তবে গ্রেপ্তার নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top