News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁটাতারের বেড়ার ওপারে যুবকের মৃতদেহ, সুষ্ঠু তদন্তের দাবীতে পথ অবরোধ মেলাঘরে
Image

কাঁটাতারের বেড়ার ওপারে যুবকের মৃতদেহ, সুষ্ঠু তদন্তের দাবীতে পথ অবরোধ মেলাঘরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ মৃতের পরিবারের বিক্ষোভে উত্তাল হয়েছে ভোলামুড়া৷ নিখোঁজ যুবকের লাশ বাংলাদেশের গোলাবাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ এই খবরে প্রতিবাদ মুখর হয়ে উঠে সোনামুড়া-মেলাঘর সড়কের ভোলামুড়াতে রাস্তা অবরোধে সামিল হয়েছে শনিবার পরিবারের লোকজন৷ মৃতের নাম সহিদ হুসেন (২১)৷ উল্লেখ্য, ৪৮ ঘন্টা ধরে নিখোঁজ থাকলেও সোনামুড়া থানার পুলিশ কোন তল্লাশি করেনি, অভিযোগ তোলেছে মৃতের স্ত্রী৷ ১ বছরের শিশু সন্তান নিয়ে রাস্তা অবরোধ করতেই দফায় দফায় স্থানীয় প্রশাসন অবরোধ প্রত্যাহারের দাবী জানিয়ে হতাশ হয়েছেন৷ রাস্তার দুই ধারে মৃতের স্ত্রী ও পরিবারের বিক্ষোভে হতবম্ভ হয়ে পড়েন৷ অসহায় স্বামীহারা স্ত্রী মৃতদেহ পর্যন্ত পায়নি আইনী জটিলতায়৷ বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিরা সোনামুড়া সম্মেলনে যোগ দিতে যাওয়া পথে অসহায় পরিবারের করুন অবস্থা দেখে তাদের আন্দোলনে যোগ দিতেই পরিস্থিতি উত্তাল হয়ে উঠে৷ দিনভড় সোনামুড়া -মেলাঘড় সড়কে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল৷ রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা পূর্ণিমা রায়ের অভিযোগ, সহিদের মৃত্যুর ম্যাজিষ্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস প্রদান করতে হবে৷ উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয় গোটা মহকুমাজুড়ে সহিদের মৃত্যু ঘিরে অবরোধ আন্দোলনে৷ বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদের বুঝাতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে মহকুমা প্রশাসনকে৷ জেলা শাসকের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে মহিলা মোর্চার প্রতিনিধিরা৷ তবে, সুষ্ঠু বিচারের দাবীতে গড়িমসি হলে তীব্রতর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন বিজেপি মহিলা মোর্চা৷
এদিকে প্রশ্ণ উঠেছে কিভাবে ঐ যুবক ওপাড়ে গিয়েছে৷ কে বা কারা তাকে হত্যা করেছে৷ কেনই বা এই খুনের ঘটনা৷ এইসব প্রশ্ণগুলির উত্তর পেতে হলে পুলিশের সুষ্ঠু তদন্ত প্রয়োজন৷ তবে কতটা সুষ্ঠু তদন্ত হবে এনিয়ে মহকুমার জনমনেও প্রশ্ণ রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top