News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর ক্ষেত্রে রাজ্য সরকার রসিকতা করছে, অভিযোগ এনে অঙ্গনওয়াড়ী কর্মীদের পথ অবরোধ বিশালগড়ে
Image

চাকুরীর ক্ষেত্রে রাজ্য সরকার রসিকতা করছে, অভিযোগ এনে অঙ্গনওয়াড়ী কর্মীদের পথ অবরোধ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪, জুলাই৷৷ সমাজশিক্ষা দপ্তরে চাকুরীর আবেদন পত্র জমা নেওয়ার দাবীতে শুক্রবার দুপুর ৩টা

শুক্রবার বিশালগড়ে অঙ্গনওয়াড়ী কর্মীদের জাতীয় সড়ক অবরোধ৷ ছবি নিজস্ব৷

নাগাদ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ী কর্মীরা৷ টানা একঘন্টা পর্যন্ত চলে এই অবরোধ৷ বিশালগড়স্থিত লালসিং মুড়া স্ট্যান্ডে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ আন্দোলনকারীরা দাবী জানায়, তাদের বর্তমান চাকুরীর নিয়মিতকণের জন্য জেলা সমাজশিক্ষা দফতরের প্রোগ্রাম অফিসার  চন্দ্রলী বিশ্বাসের সঙ্গে প্রথমে ডেপুটেশানে মিলিত হয় অঙ্গনওয়াড়ী কর্মীরা৷ আধিকারিকের কথায় সুনির্দিষ্ট উত্তর না পেয়ে অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ বসেন তারা৷ আধিকারিক চন্দ্রালী বিশ্বাস অবশ্য ডেপুটেশানকারীদের জানিয়েছিলেন তাঁর কিছু করার নেই৷ তিনি শুধু সরকারী আদেশ পালন করছেন৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ  আধিকারিক প্রবীর পাল, ডিসিএম উত্তম দাস বৈষ্ণব, জেলা সমাজ কল্যান দপ্তরের আইসিডিএস প্রোগ্রাম অফিসার চন্দ্রালী বিশ্বাস এবং বিশাল সংখ্যক মহিলা পুলিশ কর্মীরা৷ অবরোধ চলাকালীন রাস্তার দু-দিকে ভীড় জমতে দেখা গেছে ৩ শতাধিক গাড়ির৷ ব্যাপক যান জটের সৃষ্টি হয়৷ প্রশাসনিক আধিকারিকরা বহুবার অনুরোধ করেও অবরোধ তুলতে ব্যর্থ হয়৷ সমাজ শিক্ষা দপ্তরের অফিসার ও ডিসিএমের যৌথ চেষ্টায় অবরোধকারীরা আশ্বাস পায় যে লিখিতভাবে ডেপুটেশানে কপি ফরওয়াড করে তাদের হাতে দেওয়া হবে এবং এই কপি নিয়ে ডাইরেক্টর অফিসে জমা দেওয়া প্রতিশ্রুতি দেয়৷ তখন অবরোধ তুলে নেওয়া হয়৷ উল্লেখ্য রাজ্য সরকার সমাজশিক্ষা দপ্তরে ১  হাজার নতুন পদের সমাজ শিক্ষা দপ্তরের যারা ছোট ছোট শিশুদের লেখাপড়া করাচ্ছেন তারা বিজ্ঞপ্তি মূলে আবেদন করতে পারবে না৷ তাই অঙ্গনওয়াড়ী কর্মীরা বিক্ষোভ দেখায় কেন আমাদের নিয়ে সরকার রসিকতা করছে৷ তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ কিন্তু অঙ্গনওয়াড়ী কর্মীদের দাবী তারা বিগত ১৫/২০ বছর ধরে আইসিডিএস প্রোজ্যাক্ট কর্মী হিসাবে কাজ করছেন৷ তারা কেন আবেদন করতে পারবে না৷ তাদের দাবী সমাজ শিক্ষা দপ্তরের আওতায় এনে, পুনঃরায় নিয়োগ পত্র প্রদান সহ বেতন ভাতা বৃদ্ধি না করা হলে আগামীদিন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুমকীও দেন অঙ্গনওয়াড়ী কর্মীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top