News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের ধাক্কায় গুরুতর শিশুকন্যা
Image

বাইকের ধাক্কায় গুরুতর শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছে এক শিশুকন্যা৷ আহতের নাম স্নেহা দাস (৭)৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরাতন আগরতলার কালীতলা এলাকায়৷ প্রমোদ দাসের শিশুকন্যা স্নেহা বাড়ি থেকে বেরুতেই প্রচন্ড গতিতে থাকা একটি বাইক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে গুরুতর জখম স্নেহাকে পরিবারের লোকজন জি বি হাসপাতালে নিয়ে যান৷ মাথায় চোট লাগায় কর্তব্যরত চিকিৎসকরা বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ বোধজং নগর  থানার পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত বাইক চালক পলাতক বলে জানা গেছে৷ বাইকের ধাক্কায় শিশু গুরুতর জখম হওয়ায় মর্মাহত মা বাবা সহ আত্মীয় পরিজন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top