News Flash

  • Home
  • Uncategorized
  • সিকিম সীমান্তের অশান্তির মাঝে ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েন করল বেজিং
Image

সিকিম সীমান্তের অশান্তির মাঝে ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েন করল বেজিং

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : উত্তরে সিকিম সীমান্তের পর এবার দক্ষিণে নজর চিনের | এবার ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েন করল বেজিং| ভারত-তিব্বত সীমান্তে ডোকা লা মালভূমি নিয়ে ভারত ও চিনের মধ্যে যে এক মাস ধরে অশান্তি চলছে| একে অপরের দিকে বন্দুক তাক না করলেও সীমান্ত নিয়ে ভারত-চিন চাপানউতোর অব্যাহত| এরই মাঝে ভারতীয় নৌসেনার নজরে পড়ল ভারত মহাসাগরে চিনের নতুন সাবমেরিন|
দিন কয়েকের মধ্যে ভারতের নজরে এসেছে বিষয়টি| জানা যাচ্ছে, ওই রণতরীটি ইউয়ান ক্লাসের| ডিজ়েল ইলেকিট্রকের ওই সাবমেরিনটি মোতায়েন করা হয়েছে এবছরই| তবে এই প্রথম নয়| এই নিয়ে ভারত মহাসাগরে সাতটি সাবমেরিন মোতায়েন করল তারা| সপ্তম সাবমেরিনটিকে সাহায্যের জন্য রয়েছে চিনের নৌ জাহাজ (সিএনএস) চংমিংদাও| চিনের পিপলস লিবারেশন নৌসেনার এই বিষয়টি নিয়ে সাউথ ব্লককে জানিয়েছে ভারতীয় নৌসেনা|
২০১৩-১৪ সালে আডেন উপসাগরে জলদসু্য ধরার ছলে ভারত মহাসাগরে প্রথম তিনটি রণতরী পাঠায় চিন| এর মধ্যে ছিল দুটি ডেস্ট্রয়ার ও সাহায্যের জন্য একটি নৌকা| কিন্তু তারপর থেকেই একের পর এক চিনা যুদ্ধজাহাজ ভারতের চারপাশে সমুদ্রে চক্কর দিচ্ছে| ভারতীয় উপগ্রহে ধরা পড়েছে ভারত মহাসাগরে অন্তত ১৪টি চিনা যুদ্ধজাহাজের ছবি| ভারতীয় নৌবাহিনীও বলছে একই কথা| এগুলির মধ্যে রয়েছে আধুনিকতম লুয়াং থ্রি ও কুনমিং শ্রেণির ডেস্ট্রয়ার|
দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এই সব যুদ্ধজাহাজ ভারতের চারপাশে ঘুরছে| তবে দিল্লিও বসে নেই, উপগ্রহ ও দূরপাল্লার নৌ নজরদারি সিস্টেমের সাহায্যে প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে তারা| নৌ সেনা জানিয়ে দিয়েছে, শেষ কয়েক বছরে নিজেদের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়েছে তারা| গোটা এলাকা তাদের নজরদারিতে রয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top