News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানকে সার্বিকভাবে সমর্থন ইজরায়েলের
Image

সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানকে সার্বিকভাবে সমর্থন ইজরায়েলের

নয়াদিল্লি ও জেরুজালেম, ৪ জুলাই (হি.স.) : সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানকে সার্বিকভাবে সমর্থন জানাল ইজরায়েল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে জেরুজালেম স্পষ্ট ভাষায় জানাল, পাক ভূখণ্ড থেকে উদ্ভূত ও দেশের মধ্যে সন্ত্রাসবাদ ইসু্যতে ভারতকে পুরোদস্তুর সমর্থন করবে তারা| একইসঙ্গে ইজরায়েল বলেছে, ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে| ইজরায়েলের বিদেশমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল মার্ক সোফার বলেন, ভারত ও ইজরায়েল উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার| তিনি আরও বলেন, লস্কর-ই-তৈবা ও হামাসের মতো সংগঠনগুলির কোনও তফাত্ নেই| উভয় দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে| মোদীর সফরের আগে সোফার সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতকে সমর্থনের কথা কখনও গোপন রাখেনি ইজরায়েল|
দু’দেশের কৃটনৈতিক সম্পর্কে ২৫ বছর উপলক্ষ্যে মঙ্গলবার তিনদিনের সফরে ইজরায়েল রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইজরায়েলে যাচ্ছেন| ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদীকে স্বাগত জানাতে নিজে উপস্থিত থাকবেন বলে জানা গিযেছে| এই ইজরায়েল সফরের আগে প্রধানমন্ত্রী এক সাক্ষাত্কারে বক্তব্যের শুরুতে ‘সালোম’ বলেন| ইজরায়েলি ভাষায় ‘সালোম’ শব্দের অর্থ নমস্কার| তিনি ওই সাক্ষাত্কারে জানান, প্রতিকূলতার মধ্যে ইজরায়েলের উন্নয়ন চোখে পড়ার মতো| আবিষ্কার, প্রযুক্তির বিষয়ে অনেক এগিয়ে রয়েছে ইজরায়েল| এই সব কিছু ভারতকেও এগিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে বলে তিনি মনে করেন|
প্রসঙ্গত, মার্কিন সফরের পরে ইজরায়েল সফরেও যে সন্ত্রাসবাদই আলোচনার টেবিলে অন্যতম বিষয় হতে চলেছে বলে সূত্রের খবর| ইজরায়েলের একটি সংবাদপত্রকে সাক্ষাত্কার দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্বের অন্যতম বড় অভিশাপ হল সন্ত্রাসবাদ| তাই যারা তা সৃষ্টি করছে তাদের রেহাই দেবে না ইজরায়েল ও ভারত| নিরীহ মানুষকে যারা মারছে, তাদের কোনও মতেই মদত দেবে না দু’দেশ তাও জানিয়েছেন মোদী| জানা গিয়েছে, জার্মানির হামৱুর্গে জি-২০ সামিটে যাওয়ার আগে আগামী ৬ জুলাই পর‌্যন্ত ইজরায়েলে থাকবেন মোদী| এদিকে ইন্দো-ইজরায়েলি সংগীতশিল্পী লিওরা আইজ্যাক ইজরায়েলে মোদীর এই সফর উপলক্ষ্যে দু’দেশের জাতীয় সংগীতও গাইবেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top