News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা মেডিক্যাল কলেজ সম্পর্কে অপপ্রচারে বিভ্রান্ত না হতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
Image

ত্রিপুরা মেডিক্যাল কলেজ সম্পর্কে অপপ্রচারে বিভ্রান্ত না হতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজ সম্পর্কে যে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে সে সম্পর্কে

সোমবার সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ ছবি নিজস্ব৷

বিভ্রান্ত না হবার জন্য রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী রাজ্যবাসী বিশেষ করে এই কলেজে মেডিক্যাল পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছেন৷ াজ বিকালে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, গতকাল সাংবাদিক সম্মেলন করে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রিপুরা মেডিক্যাল কলেজ (টি এম সি) সম্পর্কে যে সব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে মূলতঃ দুটি বিষয় ইতোমধ্যে হাইকোর্টের নিষ্পত্তি হয়ে গেছে৷ এই দুটি বিষয় নিয়েই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ডাঃ অশোক সিনহা৷ এর মধ্যে একটি বিষয়ে অভিযোগ করা হয়েছিল যে ত্রিপুরা মেডিক্যাল কলেজ বেসরকারী ভাবে চলছে বলে দেখানো হলেও এটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারই৷ এই মামলায় টি এম সি’র তৎকালীন পরিচালন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার উভয়ই তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করে৷ সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর ২০১৫ সালের ৩০ এপ্রিল ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি ইউ বি  সাহাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালন করার জন্য সোসাইটির পুনর্গঠন করার নির্দেশ দেন৷ হাইকোর্ট এর জন্য তিম মাসের সময়সীমা বেঁধে দিলেও ২০১৫ সালের ১৩ মে-ই সোসাইটি পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করে তা হাইকোর্টকে অবহিত করা হয়৷ স্বাস্থ্য মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, এই কলেজটি সম্পূর্ণ বেসরকারী এবং সোসাইটি কর্তৃক পরিচালিত৷ এটি নিয়ে কোন বিতর্কই চলতে পারেনা৷ হাইকোর্টের আদেশে বিষয়টি পরিস্কার হয়ে যাবার পরও এ নিয়ে নতুন করে প্রশ্ণ উঠায় স্বাস্থ্য মন্ত্রী বিষ্ময় প্রকাশ করেন৷ ছাত্র-ছাত্রীদের ফিস সম্পর্কে যে প্রশ্ণ উঠেছে তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, এ নিয়েও ডাঃ অশোক সিনহা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন এবং আদালত তার রায়ও দিয়ে দিয়েছে৷ তিনি বলেন, দেশের যতগুলি বেসরকারী মেডিক্যাল কলেজ রয়েছে তার মধ্যে সবচেয়ে কম ফি টি এম সিতেই নেয়া হয়ে থাকে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এম সি আই) -র স্বীকৃতি পাবার পরই ত্রিপুরা মেডিক্যাল কলেজে পঠন পাঠনের কাজ শুরু হয়৷ প্রতি পাঁচ বছর পর পর তার পুনর্নবীকরণ করা হয়৷ গত বছরও ৫ই মে এম সি আই-র একটি প্রতিনিধি দল কলেজটি পরিদর্শন করেন এবং ১৬ই মে এই কলেজের এম বি বি এস কোর্সের জন্য এম সি আই তাদের স্বীকৃতি নতুন করে প্রদান করে৷ ২টি পিজি কোর্সের জন্যও এম সি আই-র স্বীকৃতি পাওয়া গেছে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, সমস্ত টার্মস এন্ড কন্ডিশন মেনে না নিলে এম সি আই কখনোই তাদের স্বীকৃতি দেয়না৷ তিনি বলেন, টি এম সি সম্পর্কে সমস্ত তথ্য এর পোর্টালেই দেয়া আছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top