News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বর্মনরা পদ্ম শিবিরে যেতে পারেন ১১ই
Image

সুদীপ বর্মনরা পদ্ম শিবিরে যেতে পারেন ১১ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ শীঘ্রই ফের দলবদল করতে চলেছেন সুদীপ বর্মণরা৷ সূত্রের খবর, শনিবার তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক বিজেপি’তে যোগদানের বিষয়ে বৈঠক করেছেন৷ সূত্রের আরো দাবি, এদিন রাতে তৃণমূল বিধায়করা বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাম মাধবের সাথে দেখা করেছেন৷ খুব সম্ভবত, আগামী ১১ জুলাই তাঁরা পদ্ম শিবিরে যোগ দেবেন৷
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে মতানৈক্য দেখা দিয়েছে সুদীপ বর্মনদের৷ রাজ্যে দল প্রতিনিয়ত ভাঙছে৷ এরই সাথে তৃণমূল শীর্ষ নেতৃত্বের অসহযোগিতা তাঁদের বেকায়দায় ফেলে দিয়েছে৷ রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও দলের শীর্ষ নেতৃত্বের সাথে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে৷ কারণ, ভোট ভাগাভাগি এড়াতে সুদীপবাবুরা বিজেপি’র ডাকে সাড়া দিতে চাইছেন৷ বিজেপি নিয়ে তাঁদের সুর অনেকটাই নরম হয়েছে, সম্প্রতি সাংবাদিক সম্মেলনে সুদীপ বর্মণের বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে৷ তবে, বিধায়ক দিলীপ সরকারকে নিয়ে সুদীপবাবুরা চিন্তায় রয়েছেন৷ কারণ, তিনি আবারও দলবদলে এখনো সম্মত হননি৷ ফলে, আগামী দিনে রাজ্য রাজনীতিতে কি ঘটতে চলেছে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top