News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হচ্ছে, ইঙ্গিত ভূপেন ভোড়ার
Image

শীঘ্রই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হচ্ছে, ইঙ্গিত ভূপেন ভোড়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন কুমার ভোড়া৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ একদিকে বিজেপির উত্থান, অন্যদিকে শাসক দল সিপিএমের লাগামহীন শোষণ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তনই সময়ের প্রয়োজন বলে মনে করছেন শ্রীভোড়া৷ তিন দিনের রাজ্য সফরে এসে কর্মী সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখী হয় ভূপেন কুমার ভোড়া  সর্বভারতীয় নেতৃত্বের অবস্থান তুলে ধরেন তিনি৷ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ট্রামকার্ড মহিলা এবং যুবরা৷ স্বৈরাচারী বাম শক্তির বিরুদ্ধে প্রার্থী চয়ন নিয়ে এখন থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলে জানান শ্রীভোড়া৷ নাম প্রকাশ না করলেও বহু দলত্যাগীরা পুনরায় কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে তিনি জানান৷ এদিকে, চিটফান্ড ইস্যুতে মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই জেরা প্রসঙ্গে ভূপেনবাবু বলেন শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেসই৷ চটিফান্ড তদন্তে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রদেশ কংগ্রেস আগামীদিনে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানিয়েছেন ভূপেন কুমার ভোড়া৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top