News Flash

  • Home
  • Uncategorized
  • বাইপাসে দূর্ঘটনায় জখম বাইক চালক
Image

বাইপাসে দূর্ঘটনায় জখম বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,২৫ জুন৷৷ রবিবার রাত ৭৩০ মিনিট নাগাদ বাইপাস রাস্তার উপর মহেশখলা এলাকায় ঘটে এক মর্র্মন্তিক যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় গুরুতর যখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে বাইক চালক৷ সঙ্গে সঙ্গে মহেশখলা এলাকায় মানুষ ছুটে যায় ঘটনাস্থলে৷ এসে দেখে চল্লিশ থেকে বেয়াল্লিশ বছরের এক ব্যক্তি হিরো এচিভার টি আর ০১ বি ৫২২০ নম্বরের বাইকটি রাস্তার এক পাশে পড়ে রয়েছে৷ আহত ব্যক্তি মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ দীর্ঘ ২০ মিনিট পর খবর পেয়ে ছুটে আসে বাঁধারঘাট ফায়ার স্টেশনের কর্মীরা৷ আহত ব্যাক্তিকে হাপানিয়াস্থি ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ এদিকে খবর পেয়ে আমতলী থানার এসআই বিদ্যুৎ কুমার ভৌমিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ পুলিশ সূত্রে খবর আহত ব্যাক্তির পকেটে একটি মোবাইল ছিল৷ মোবাইলের ডায়েল নাম্বারে ফোন করে জানা গেছে তার বাড়ি রানীরবাজার এলাকায়৷ তবে খবর লেখা পর্যন্ত আহত ব্যাক্তির নাম জানা যায়নি৷ পুলিশ দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ যতটুকু জানা গেছে আহত ব্যাক্তির বাইকটিকে কোন গাড়ি ধাক্কা মেরে ফেলে চলে গেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top