News Flash

  • Home
  • Uncategorized
  • বাঘমার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, নির্বিকার নিগম
Image

বাঘমার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, নির্বিকার নিগম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুন৷৷ ৩০ নং বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ জমাতিয়া মন্ত্রি হওয়ার পর এলাকার লোকজনদের আশা ছিল জল বিদ্যুৎ রাস্তাঘাটের কোন সমস্যা থাকবেনা৷ ওই এসমস্ত এলাকায়৷ কিল্লা এলাকার তিল মরিয়া মলসম বাড়ি এলাকায় এক বছর যাবৎ বিদ্যুৎহিন অবস্থায় অপরে আছে৷ কারন তিনটে খুঁটি ভেঙ্গে যাওয়ার বিদ্যুৎ ছিন্ন গোটা গ্রাম৷ সারাইয়ের কোন উদ্যোগ নেই৷ কিল্লার দার্জিলিং পঞ্চায়েতের উপজাতি সম্প্রদায়ের জাতি গোষ্টির প্রতি মন্ত্রির এই অনিহা যেন দিনদিন বৃদ্ধি পাচ্ছে৷ এদিকে যুংবাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা থাকলেও অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন৷ কারন যুংবাড়ী, ভাইলাকবাড়ী, গুংবাইবাড়ী এই এলাকাগুলি জয় কিশোরের এলাকা বলে৷ যুংবাড়ীতে বিদ্যুৎ দেওয়ার খুটিগুলি তিনি জেনবাড়ী ভিলেজ কমিটি এলাকায় নিয়ে গেছেন৷ নেতার বাড়ীর সামনে বিশেষ সুবিধা দেওয়ার জন্য৷ আর তাতে যুংবাড়ী এলাকায় লোকজন প্রচন্দ ক্ষিপ্ত মন্ত্রীর উপর৷ এদিকে উত্তর বরমুড়া ভিলেজ কমিটির অন্তর্গত ভাইলাক বাড়ীতে মাস দেড়েক ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সরাইয়ের কোন উদ্যোগ নেই৷ ছোট গংরাই গ্রামে বিদ্যুতের খুঁটি তার ও ট্রান্সফরমার বসানো হলেও দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top