নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ জুন৷৷ আবারো পর পর দুটি মোটর বাইক উদ্ধারে সফলতা অর্জন করতে পেরেছে কমলচৌড়া থানা৷ ঘটনায় প্রকাশ গত ১৮ই জুন বিশ্রামগঞ্জ থানা এলাকা এবং বক্সনগরের ভেলুয়ারচর থেকে পর পর দুটি মোটর বাইক চুরির ঘটনা সংগঠিত হয়৷ পরের দিন একটি বাইক বাংলাদেশে পাচার করতে গেলে সীমান্ত এলাকার আব্দুল জববারের বাড়ি থেকে বিশ্রামগঞ্জ এলাকার বাইকটিকে উদ্ধার করতে সমর্থ হয় কলমচৌড়া থানা৷ কিন্তু এই ঘটনার দুই দিন পর অর্থাৎ বৃহস্পতিবার বিকাল তিনটায় রহিমপুর এলাকার কাটামুড়া এলাকা থেকে বক্সনগরে ভেলুয়ারচর এলাকার প্রাক্তন প্রধান ত্রিধির লস্করের মোটর বাইকটি উদ্ধারে সাফল্য পান ওসি কৃষ্ণধনের নেতৃত্বে কমলচৌড়া থানার পুলিশ৷

চুরি যাওয়া বাইক উদ্ধার কলমচৌড়ায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















