News Flash

  • Home
  • Uncategorized
  • তসলিমার নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক
Image

তসলিমার নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : আরও এক বছরের জন্য বাড়ল বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমার নাসরিনের ভিসার মেয়াদ| মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক এই বাংলাদেশি লেখিকার ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে সূত্রের খবর| ৫৫ বছর বয়সী এই লেখিকা ১৯৯৪ তে বাংলাদেশ ছাড়েন| তাঁর লেখায় অশ্লীলতার অভিযোগ উঠেছিল বাংলাদেশে| মৌলবাদীদের হুমকির মুখে পড়েছিলেন তিনি| এরপরই দেশ ছাড়তে বাধ্য হন তিনি| কলকাতাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় শহর ছাড়তে হয় তাঁকে| সুইডেনের নাগরিকত্বও রয়েছে তসলিমার| এবার আরও এক বছরের জন্য তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হল| তসলিমা নাসরিন একাধিকবার ভারতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন| বিশেষ করে পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি| ২০০৬-এ তিনি ভারতে থাকার ভিসা পেয়ে তিনি কলকাতায় বসবাস শুরু করেন| কিন্তু মাত্র এক বছরের মধ্যেই তাঁকে কলকাতা ছাড়তে হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top