News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি এক, গুরুতর দু’জন
Image

যান সন্ত্রাসের বলি এক, গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৯ জুন৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি হয়েছেন একজন৷ গুরুতর জখম হয়েছেন মহিলাসহ দুইজন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সাব্রুমে দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও একজন৷ জানা গিয়েছে, মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মানিক দেবনাথ৷ বাইক চালাচ্ছিলেন মেয়ের জামাই মৃণাল দেবনাথ৷ সাব্রুমে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে মৃণাল দেবনাথ ও মানিক দেবনাথ রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ গুরুতর আহত অবস্থায় দুজনেক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মানিক দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃণাল দেবনাথের  চিকিৎসা চলছে৷ এদিকে, সোমবার দুপুরে চড়িলামস্থিত পুরানবাড়ী এলাকায় জাতীয় সড়কের উপর একটি অটো গাড়ির সামনের চাকা খুলে, ঘটে এক দুর্ঘটনা৷ উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে টিআর ০১বি -২৬৭৮ নম্বরের যাত্রীবাহী একটি অটোর সামনের চাকা খুলে যাওয়ার গাড়িতে থাকা জেস্মিন বেগম (৩৬) ছিটকে পড়ে জাতীয় সড়কের উপর৷ জানা গেছে, জেস্মিন বেগম চড়িলাম বাজার থেকে ফরেস্ট অফিসের সামনে নামবে৷ কিন্তু মাঝ রাস্তায় ঘটে এই দুর্ঘটনা৷ গুরুতর জখম জেস্মিন বেগমের বাড়ি চড়িলামের হাফাজিয়ামুড়া৷ গুরুতর জখম মহিলার চিৎকারে এলাকার জনগন ছুটে এসে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়৷ দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস জওয়ানরা এসে আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশের এএসআই স্বপন কর দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে৷ এদিকে অটো চালক শ্যামল দেবনাথ (৩৫) বাড়ি ওল্ড আগরতলা৷ তাকে আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top