News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ের অশান্ত পরিস্থিতি মোকাবিলায় আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র
Image

পাহাড়ের অশান্ত পরিস্থিতি মোকাবিলায় আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি ও দার্জিলিং, ১৭ জুন (হি.স.) : পাহাড়ের অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র| গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সূত্রের খবর, পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে এখনও রিপোর্ট জমা দেয়নি রাজ্য সরকার|

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধের যষ্ঠদিনে শনিবারও সেখানে পরিস্থিতি অশান্ত রয়েছে| শুক্রবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বিজনবাড়ির পূর্ত দফতরের বাংলোয়| ভাঙচুর করা হয়েছে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাংয়ের বাড়ি| রাতেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ| এছাড়া আন্দোলনে নেমে মোর্চা সমর্থকরা আগুন লাগিয়ে দেয় মিরিকের পঞ্চায়েত অফিস, লোধামায় হাইড্রো-ইলেকট্রিক সাপ্লাই কার্যালয় ও রিম্বিক-লোধামা স্বাস্থ্যকেন্দ্রে| হোটেলগুলো বন্ধ থাকায় ও পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন বহু পর্যটক| আটকে পড়া পর্যটকদের শিলিগুড়ি পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন| আপাতত দার্জিলিঙের রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নর্থ ফ্রন্টিয়ার রেল কর্তৃপক্ষ| বনধ চলায় বন্ধ রাখা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন পরিষেবাও|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top