News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিনিময়ে সম্মত সুইজারল্যান্ড, ফিরবে কালো টাকা
Image

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিনিময়ে সম্মত সুইজারল্যান্ড, ফিরবে কালো টাকা

নয়াদিল্লি, ১৬ জুন(হিঃস)৷৷ বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই ফলপ্রসূ হতে চলেছে৷ শুক্রবার সুইজারল্যান্ড সরকার ভারতের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিনিময়ে সম্মত হল৷ এর ফলে কালো টাকা সংক্রান্ত নানা আর্থিক খুঁটিনাটি সুইজারল্যান্ড ভারতের সঙ্গে অটোমেটিক এক্সচেঞ্জ বা স্বয়ংক্রিয় লেনদেন করবে৷ যদিও গোটা বিষয়টি চরম গোপনীয় রাখার কথা আগেই বলেছে তারা৷ কর সংক্রান্ত বিষয়ে অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ বা স্বয়ংক্রিয় তথ্য বিনিময় নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুইজারল্যান্ড৷ সুইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, ২০১৮-য় এই সিদ্ধান্ত পুরোপুরি মানা  হবে৷ তথ্যর প্রথম তাড়া বিনিময় ন্ডহবে তার পরের বছর৷ ঠিক করে থেকে তথ্য বিনিময় শুরু হবে তার তারিখ শিগগিরই ভারত সরকারকে জানিয়ে দেবে সুইস ফেডারেল কাউন্সিল৷ এ ব্যাপারে যে বিজ্ঞপ্তির খসড়া কাউন্সিলে পাশ হয়েছে, তাতে বলা হয়েছে এই তথ্য বিনিময়ে সিদ্ধান্ত কোনও গণভোটের ওপর নির্ভরশীল নয়৷ অর্থাৎ এটি কার্যকর করতে গড়িমসি করা নিষ্প্রয়োজন৷ কালো টাকা জমিয়ে রাখার স্বর্গরাজ্য হল সুইজারল্যান্ড৷ সুইস কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা চালাচ্ছিল নয়াদিল্লি৷ অবশেষে তা পোক্ত হয়েছে৷ সুইস সরকারের কাছে ওই অ্যাকাউন্ট হোল্ডারদের তালিকা চেয়ে  পাঠিয়েছে ভারত৷ ফলে আর কালো টাকা লুকিয়ে রাখা যাবে না৷ আর যাদের কালো টাকা রয়েছে, তাদেরও এবার জরিমানা দিতে হবে৷ মানে বিদেশ থেকে কালো টাকা ফেরার পথ প্রশস্ত হল৷ কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী৷ নোট বাতিলের মতো কড়া পদক্ষেপও নিয়েছেন৷ কিন্তু বিরোধীরা দাবি করছিল, বিদেশ থেকে কবে কালো টাকা আসবে৷ অর্থমন্ত্রক জানিয়েছিল, বিদেশে কত পরিমাণ কালো টাকা জমা রয়েছে, তার হদিশ সরকারের কাছে নেই৷ সুইস ব্যাঙ্কে কালো টাকা মজুত নিয়ে ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে তোলপাড় চলছে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top