নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ আবার রাজ্যে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা৷ ধর্মনগর মহকুমার মঙ্গলখালি গ্রামের এক সংখ্যালঘু পরিবার রফিক মিয়াঁর ১২ বছরের মেয়েকে সন্ধ্যাবেলায় কতিপয় ছেলে তুলে নিয়ে যায়৷ পরদিন মেয়েটি একটি অচেনা জায়গা থেকে অন্য এক মোবাইল দিয়ে বাবাকে ফোন করে৷ ফোন পেয়ে মেয়ের বাবা মেয়েকে উদ্ধার করে ওই অচেনা এলাকা থেকে৷ মেয়ের বাবা মেয়েকে নিয়ে এসে ধর্মনগর মহিলা থানায় মঙ্গলখালি গ্রামের গৌতম নাথ, শচীন্দ্র নাথ ও সৌরভ নাথ নামে চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে৷ মহিলা থানা এই মর্মে একটি কেইস রেজিস্টার করে যার নম্বর হল ১৯/১৭ ধারা হল ৩৭৬/৩৬৬ বি৷ মহিলা থানা সূত্রে খবর পাওয়া যায়, মেয়েটির জবানবন্দি নেওয়া হয়েছে এবং তাকে যে ধর্ষণ করার স্বীকারোক্তি পাওয়া গেছে৷ মহিলা থানা অভিযানে নেমে অভিযুক্ত তিনজনকে ধরতে সক্ষম হয়েছে৷ অভিযুক্তরা বিশেষ একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে অভিযোগ৷

ধর্মনগরে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩ অভিযুক্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















