News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধ নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইয়ে বিশ্বাস করে বিজেপি ঃ বিপ্লব দেব
Image

যুদ্ধ নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইয়ে বিশ্বাস করে বিজেপি ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ যুদ্ধ নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইয়ে বিশ্বাস করে বিজেপি৷ তাই আগামী বিধানসভা

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ ছবি নিজস্ব৷

নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে এবং তা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিজেপি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিআইমে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে এইভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ পাশাপাশি সিপিএম স্বৈরাচারী দল বলে সীতারামকে পাল্টা কটাক্ষ করেন তিনি৷ এবিষয়ে বিপ্লববাবুর যুক্তি, সিপিএমের স্বৈরাচারী মনোভাবের কারণেই ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷
এদিন বিজেপি প্রদেশ সভাপতি বলেন, ওয়াটরলুর যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মহাভারতের শেষ পর্যায়ের৷ তিনি বলেন, সিপিআইএম সবসময় দেশ বিরোধী অবস্থান নেয়৷ যাদের কর্মধারাতে গণতন্ত্রের কোন স্থান নেই তারাই এই রাজ্যে গণতন্ত্রের রক্ষার কথা বলছেন৷ স্বৈরাচারে বিশ্বাসী এই দল আদালতের আদেশও মানতে চায়না৷ যার জন্য রাজ্যের ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত৷ তিনি আরো বলেন, বেকারত্ব নির্মূল করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ নিয়েছে৷ ত্রিপুরাতেও মুদ্রা ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর সহায়তা করা হয়েছে৷ মোট ৬৮ হাজার ১৪৬ জনকে ১৭ কোটি টাকা লোন দেওয়া হয়েছে৷ কিন্তু তা ক্যাডারদের পকেটে গেছে বলে তিনি অভিযোগ করেন৷
এদিন তিনি আরো বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের দৌলতে কালো টাকা বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে৷ সংসদে এসংক্রান্ত আইন তৈরি হয়েছে৷ ৪৫০০ কোটি বিদেশের ব্যাঙ্ক থেকে কালো টাকা দেশে এসেছে৷ বাকি টাকাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ বিমুদ্রাকরণের পদক্ষেপে ১৫ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে পৌছে গেছে৷ অথচ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বেমালুম মিথ্যা বলে গেলেন মোদী সরকারের আমলে কোন কাজই হয়নি৷
বিপ্লববাবুর দাবি, দেশের মধ্যে কমিউনিষ্টরা ত্রিপুরা দিয়ে রাস্তা খুজছে৷ অন্য জায়গায় তাদের কোন ঠাই নেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top