News Flash

Image

ফের বাবা হলেন জন্টি রোডস

মুম্বই, ২২ মে (হি.স.) : একদিকে দলের আইপিএল জয়, আর অন্যদিকে ফের বাবা হওয়ার আনন্দ| এই দু’য়ের স্বাদ রবিবার রাতে একযোগে পেলেন মুম্বই ইন্ডিয়ানেসর ফিল্ডিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস| আইপিএল অত্যন্ত পয়মন্ত তাঁর কাছে| ২০১৫-তে প্রথম বাবা হওয়ার স্বাদ পেয়েছিলেন| ওই টুর্নামেন্ট চলাকালীন তাঁর স্ত্রী মেলানি জন্ম দিয়েছিলেন ফুটফুটে এক কন্যা সন্তানকে| জন্টি ভারতকে ভালোবেসে মেয়ের নাম ইন্ডিয়া রেখেছিলেন| রবিবার সন্ধ্যাতেই ফের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ফিল্ডার| মেলানি এবার একটি পুত্র সন্তান উপহার দিলেন জন্টিকে| মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ জন্টি এইদিনটি কোনভাবেই ভুলতে পারবেন না| সন্ধ্যায় বাবা হওয়ার খবর পাওয়ার পর রাতেই মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে| সূত্রের খবর, ছেলে ও মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন| স্যান্ট ক্রুজের চাইল্ড কেয়ার হসপিটালে মেলানি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top