News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে বন্ধ হতে চলেছে বিভিন্ন প্রকল্পে চালু সংখ্যালঘু সংরক্ষণ কোটা
Image

উত্তর প্রদেশে বন্ধ হতে চলেছে বিভিন্ন প্রকল্পে চালু সংখ্যালঘু সংরক্ষণ কোটা

লখনউ, ২২ মে (হি.স.) : এবার উত্তর প্রদেশে বন্ধ হতে চলেছে বিভিন্ন প্রকল্পে চালু সংখ্যালঘু সংরক্ষণ কোটা | আগের সমাজবাদী সরকার ৮৪টি প্রকল্পে সংখ্যালঘুদের জন্য ২০ শতাংশ কোটা রেখেছিল | এই সমস্ত প্রকল্প চালু করেছিলেন অখিলেশ যাদব | আর অখিলেশ সরকারের আমলে চালু হওয়া ওই সংরক্ষণ কোটা তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ |
নির্বাচনের প্রচারের সময় সবকা সাথ, সবকা বিকাশের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি | ক্ষমতা আসার পর উত্তরপ্রদেশে সমস্ত রকমের জাত বিভেদ প্রথা তুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল | সেই কথা রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে যোগী সরকার | সরকারের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রকল্প খতিয়ে দেখা হবে | যেই প্রকল্পের কোনও দরকার নেই সেগুলি বাতিল করে দেওয়া হবে | এর আগে অখিলেশ যাদবের সমাজবাদী স্মার্টফোন যোজনা বাতিল করে দিয়েছে যোগী আদিত্যনাথ | এর আগে সমস্ত প্রকল্পের নাম থেকে সমাজবাদী শব্দ সরিয়ে দিয়ে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী যোজনা |
অন্যদিকে, সমাজবাদী আবাস যোজনার পরিবর্তে লাগু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা| সমাজবাদী আবাস যোজনায় মধ্য ও নিম্নবিত্ত পরিবারদের জন্য ২ বেডরুম ফ্ল্যাটের প্রকল্প চালু করা হয়েছিল | তিন লক্ষ ফ্ল্যাট দেওয়া হবে বলে জানিয়েছিল অখিলেশ সরকার| কিন্তু সেই কাজে অত্যন্ত ধীর গতিতে এগোতে দেখে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার | ক্ষমতায় আসার পর থেকে একটুও সময় নষ্ট করেননি তিনি | এসে থেকেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যোগী সরকার|-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top