নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ মে৷৷ পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গি আজকাল৷ প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হয়েই থাকে৷ তবে অধিকাংশ পথ দুর্ঘটনাই দ্রুত গতির কারণেই ঘটে থাকে৷ তেমনি এক ভয়ংকর পথ দুর্ঘটনা হল উত্তর জেলার কদমতলা থানাধীন প্রেমতলার বাঘন এলাকায়৷ শুক্রবার বিকেল বেলা টিআর-০২ এ-২২৭৭ নম্বরের যাত্রীবাহী অটো ছয় জন যাত্রী নিয়ে কাঁঠালতলি থেকে কদমতলা যাওয়ার পথে প্রেমতলার বাঘন এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুর্ঘটনা গ্রস্থ হয়৷ রাস্তার পাশে হেটে যাওয়া বর্ষা মালাকার (১০) নামের একটি শিশুকে সজোরে ধাক্কাও মারে৷ দুর্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়৷ বিকট শব্দ শুনে আশপাশের বাড়ীর লোকজন ছুটে এসে অটোটির নিচ থেকে যাত্রীদেরকে বের করে প্রেমতলা দমকল বাহিনীকে খবর দেয়৷ দমকল বাহিনী ঘটনাস্থল থেকে আহত আব্দুল হক (৪৬), আব্দুল নুর (৫২) এবং গুরুতর আহত বর্ষাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের চিকিৎসক বর্ষার জখম গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ অপর আহত দুজনের চিকিৎসা করা হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে কদমতলা থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাস্থ অটোটিকে থানাতে নিয়ে যায় পুলিশ৷ অপরদিকে স্থানীয় জনগন ও দুর্ঘটনায় আহত যাত্রীদের বক্তব্য চালক খুব দ্রুত গতিতে অটোটি চালিয়ে আসছিলেন৷ আর অধিক গতির ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ বর্তমানে কদমতলা থানার পুলিশ অটোটির মালিক ও চালকের অনুসন্ধানে তদন্ত শুরু করে দিয়েছে৷
বেপরোয়া অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় গুরুতর জখম শিশুসহ তিনজন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















