News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির পক্ষে সওয়াল, রতন লাল নাথকে শোকজ নোটিশ প্রদেশ কংগ্রেসের
Image

বিজেপির পক্ষে সওয়াল, রতন লাল নাথকে শোকজ নোটিশ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ দলবিরোধী কাজের অভিযোগ এনে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথকে শোকজ করেছে প্রদেশ কংগ্রেস৷ শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে জবাব দিতে বিধায়ক রতন লাল নাথকে নির্দেশ দিয়েছেন৷
রতনবাবুকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, বছর দুয়েক ধরে কংগ্রেস বিরোধী কাজের বহু প্রমাণ তাঁর বিরুদ্ধে পাওয়া গেছে৷ বিজেপি প্রদেশ সভাপতি তাঁর বাড়িতে আমন্ত্রিত হয়েছেন এবং সেখানে তিনি রতনবাবুর উপস্থিতে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছেন৷ গত ৬ মে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফরকালে তাঁর সাথে রতনবাবু সাক্ষাত করেছেন৷ শুধু তাই নয়, তাঁর সমর্থকদের তিনি ইতিমধ্যে বিজেপিতে পাঠিয়েছেন৷ এছাড়াও বিভিন্ন সময়ে রতনবাবুকে বিজেপি’র পক্ষে সওয়াল করতে দেখা গেছে৷ এসমস্ত কারণে প্রদেশ কংগ্রেস মনে করছে, রতনলাল নাথ দলবিরোধী কাজ করছেন৷ নোটিশে আরো অভিযোগ আনা হয়েছে, তিনি এখনই কংগ্রেস ছাড়ছেন না, কারণ তাতে তাঁর বিধায়ক পদ চলে যেতে পারে এবং উপ-নির্বাচনে জয়ী হওয়ার তাঁর পক্ষে কোন মতেই সম্ভব নয়৷ এসমস্ত কারণে, তাঁর বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না৷নোটিশটি পাওয়ার তিনদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে৷
এবিষয়ে তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি৷ তাই শোকজ নোটিশ নিয়ে তাঁর কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top