News Flash

  • Home
  • Uncategorized
  • চিদাম্বরম পুত্রের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করল ইডি
Image

চিদাম্বরম পুত্রের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করল ইডি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদাম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর এফআইআর এর ভিত্তিতেই মামলা করেছে ইডি| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কর্তারা জানিয়েছেন, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যা এফআইআর-এর সমতুল্য| শুধুই কার্তিই নন, আর্থিক দুর্নীতি দমন আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আইএনএক্স মিডিয়া এবং সংস্থার দুই ডিরেক্টর পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধেও|
উল্লেখ্য, সম্প্রতি ইডি-র দেওয়ায় আইএনএক্স মিডিয়ার অবৈধ খরচ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে কার্তি ও অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই| গত মঙ্গলবার চারটি শহরে ছড়িয়ে থাকা কার্তির বাসভবন ও অফিসে তল্লাশি চালায় সিবিআই| তবে, ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পি চিদাম্বরম জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্যই তাঁর ছেলেকে নিশানা করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top