News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়োগই ছিল অবৈধ, নতুন ১৩ হাজার পদে পুনর্বাসন নিয়ে প্রশ্ণ বিরোধীদের
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়োগই ছিল অবৈধ, নতুন ১৩ হাজার পদে পুনর্বাসন নিয়ে প্রশ্ণ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করা হলেও, চাকুরীচ্যুত ১০৩২৩ জনকে পুনর্বাসন দেওয়া আদৌ সম্ভব হবে কিনা, সে বিষয়ে প্রশ্ণ তুলে দিল বিরোধী দলগুলি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের নিয়োগ বেআইনী এবং অসাংবিধানিক বলা হয়েছে৷ ফলে, তাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা বিবেচনা করা যাবে না৷ বিজেপি’র বক্তব্য, অশিক্ষক পদে নিয়োগে শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে৷ ভূ-ভারতে এমন কোথাও নেই বলে দাবি করেছে বিজেপি৷ এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, এই ১৩ হাজারে পদে নিয়োগের পর মামলা যাতে না হয়, সে ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে৷ কারণ, সরকারের ভুলে ১০৩২৩ জনের চাকুরি বাতিল হয়েছে৷ নতুন করে কেউ যেন পুণরায় বিড়ম্বনার শিকার না হন, তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে৷
বুধবার রাজ্য মন্ত্রিসভায় ১৩ হাজার নতুন অশিক্ষক পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে৷ তাতে শিক্ষা দপ্তরের অধীন একাডেমিক কাউন্সেলার, স্টুডেন্ট কাউন্সেলার, সুকল লাইব্রেরী এসিসটেন্ট, হোস্টেল ওয়ার্ডেন এবং সুকল এসিসটেন্ট এই পাঁচটি ক্যাটাগরিতে পদ সৃষ্টি করা হয়েছে৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আর্লি চাইল্ডহুড কো-অর্ডিনেটর পদ সৃষ্টি করা হয়েছে৷ এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার৷ এই সিদ্ধান্তে স্পষ্ট যে, রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের লক্ষ্যেই এতগুলি পদ সৃষ্টি করেছে৷ আর তাতেই প্রশ্ণ তুলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ এদিন তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের নিয়োগ বেআইনী এবং অসাংবিধানিক বলেছে৷ ফলে, তাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা বিবেচনা করা কোনভাবেই সম্ভব নয়৷ কারণ, আদালত যেখানে তাঁদের নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল করে দিয়েছে, সেক্ষেত্রে চাকুরীর অভিজ্ঞতা ধর্তব্যের মধ্যে আসে না৷ তিনি আরো বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ভারতের সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে৷ তিনি জানান, সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সুযোগের বেলায় সকলের সমানাধিকার রয়েছে৷ কিন্তু, রাজ্য সরকার নতুন পদ সৃষ্টি করে শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করেছে৷ তাতে, রাজ্যের বেকাররা বঞ্চিত হবেন৷ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও, বেকাররা তাতে উপকৃত হবেন না৷ তাঁর বক্তব্য, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আবারও আইনী গ্যাড়াকলে পড়তে হবে৷
সুদীপবাবু এদিন বলেন, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে রাজ্য সরকার৷ চাকুরীর নামে টোপ দেওয়া হয়েছে৷ তিনি বলেন, আদালতের রায়ে চাকুরীচ্যুত শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি পূরণে তাঁদের সাথে প্রতারণা করা হচ্ছে৷ তাঁর কটাক্ষ, বেকার সমাজের সাথে রাজ্য সরকার জালিয়াতি করছে৷ জালিয়াতির সাহায্যে চাকুরীচ্যুত শিক্ষকদের জীবনজীবীকা নিয়ে নোংরা খেলায় নামার চেষ্টা করছে রাজ্য সরকার৷ তাই তিনি সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানিয়েছেন, সকলে মিলে একজোট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন৷
এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র বলেন, অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক, তা ভূ-ভারতে কোথাও নেই৷ পাশাপাশি তিনি আরো বলেন, কাউন্সেলার পদে রাজ্য সরকারের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু, কাউন্সেলার হতে গেলে ন্যুনতম যোগ্যতার মাপদন্ড রয়েছে৷ যে কোন ডিগ্রিধারি কাউন্সেলিংয়ের কাজ করতে পারেন না৷ রাজ্যে যতজন শিক্ষক রয়েছেন, তাঁদের কারোরই কাউন্সেলার হওয়ার মতো যোগ্যতা নেই৷ তিনি বলেন, রাজ্য সরকার আবারো চাকুরীচ্যুত শিক্ষকদের অনিশ্চিয়তার মুখে ঠেলে দিচ্ছে৷
প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনে নিয়োগের নামে কাউকে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সেবিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top