News Flash

  • Home
  • Uncategorized
  • পনের জন্য গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ
Image

পনের জন্য গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ মে৷৷ গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রখার অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত এগারটা নাগাদ বিশালগড় থানার অধীন লালসিংমুড়া মান্ডবকিল্লা এলাকায়৷ মৃতার নাম রুফিয়া খাতুন (৩৪)৷ মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় খুনের মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ১৩/১৭৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার আশালতা দেবনাথ৷
অভিযুক্ত স্বামী ও দেবরের নাম যথাক্রমে জাকির হোসেন এবং জসিম মিয়া৷ তাদের দুজনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়েছে পুলিশ৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, বক্সনগরের বাসিন্দা রুফিয়া খাতুনের সঙ্গে জাকির হোসেনের বিয়ে হয়েছিল ধর্মীয় রীতিনীতি মোতাবেক৷ পনের জন্য অত্যাচার চালানো হতো রুফিয়া খাতুনের উপর৷ এনিয়ে সংসারে ঝামেলা লেগেই থাকত৷ স্বামী জাকির হোসেন লালসিংমুড়া লোকার এক মহিলার সঙ্গে এক বছর যাবত অবৈধ সম্পর্কে লিপ্ত৷ স্থানীয় জনগণ বহুবার তাকে সতর্ক্য করেছেন৷ কিন্তু কোনও মতেই জাকির হোসেন ঐ পরকীয়া প্রণয় থেকে সরে আসেনি৷ স্ত্রী রুফিয়া খাতুন পরকীয়া প্রণয়ের বিষয়টি জানতে পারেন৷ প্রতিবাদ করায় তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়৷ স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হয়৷ স্বামী ও স্ত্রীর বিবাদের সময় দেবর ও জা রুফিয়াকে মারধর করেছে বলে অভিযোগ৷ ঐদিন রাত ১১টা নাগাদ অভিমানী রুফিয়া খাতুন ফাঁসিতে আত্মঘাতী হয়েছে৷ মৃতার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে নিয়ে যায়৷ মৃতার শ্বশুর বাড়ির লোকজন এই আত্মহত্যার কথা বললেও মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ রুফিয়াকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনাটি সাজানো হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top