News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে ফের আরও চার জঙ্গির ফাঁসির আদেশ
Image

পাকিস্তানে ফের আরও চার জঙ্গির ফাঁসির আদেশ

ইসলামাবাদ, ১৮ মে (হি.স.) : ফের আরও চার জঙ্গির ফাঁসি দিল পাক সরকার| পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের এই চার জঙ্গিকে মৃতু্যদন্ডের আদেশ জারি করা হয়েছে| এই চার জঙ্গির নাম মহম্মদ ইব্রাহিম, রিজওয়ান উল্লাহ, সর্দার আলি এবং শের মহম্মদ খান| এর আগে পেশোয়ার আর্মি স্কুলে ভয়াবহ  নাশকতার মামলায় চার তালিবান জঙ্গিকে ফাঁসি দিয়েছিল পাক সরকার| সেই ঘটনার পর ২৪ ঘন্টা পার হতেই আরও চার জঙ্গিকে ফাঁসি দিল পাকসেনা আদালত| খাইবার-পাখতুনখোয়া প্রদেশের একটি জেলে এই চার তালিবান জঙ্গিকে আটক করে রাখা হয়েছিল| আইএসপিআর সূত্রে জানা গিয়েছে, এই আট জঙ্গিই তেহরাক ই তালিবানের সক্রিয় সদস্য ছিল| পাক সেনার তরফে জানানো হয়েছে, পাক নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আইন প্রণয়নকারী সংস্থার উপর আক্রমণের মতন গুরুতর ঘটনার সঙ্গে যুক্ত ছিল ওই তালিবান জঙ্গিরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top