News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা আরও বাড়ল, আদালতের নির্দেশে বহাল ডিন
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা আরও বাড়ল, আদালতের নির্দেশে বহাল ডিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠছে৷ অনিয়মের অভিযোগে উচ্চ আদালতে দায়ের হওয়া মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেকে নোটিশ করল হাইকোর্ট৷ একই সঙ্গে বেআইনিভাবে কলা ও বাণিজ্য বিভাগে ডিন হিসাবে নতুন নিযুক্তির উপর স্থগিতাদেশ জারি করে আগের ডিনকে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত স্ব পদে কাজকর্ম পরিচালনার অনুমতি দিলেন মাননীয় বিচারপতি ও শুভাশিস তলাপাত্র৷ মামলার বিবরণে প্রকাশ, ২০১৫ সালের ২৯ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন পদে নিযুক্তি পেয়েছিলেন প্রফেসার সত্যদেও পোদ্দার৷ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কমপক্ষে তিন বছর এই পদে বহাল থাকার কথা৷ কিন্তু গত ৫ মে কতিপয় অধ্যাপকের অভিযোগ মূলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে রেজিস্টার এক আদেশ মূলে অধ্যাপক পোদ্দারকে ডিন’র দায়িত্ব থেকে অব্যাহতি দেন কিন্তু তার নিয়োগ বাতিল করেননি৷ অথচ আশ্চর্যজনকভাবে প্রফেসার পোদ্দারের নিয়োগ বাতিল না করেই ৮ মে প্রফেসার চন্দ্রিকা বসু মজুমদারকে কলা ও বাণিজ্য বিভাগের ডিন হিসাবে নতুন করে নিযুক্তি দিয়ে দেয় দেউ বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ৷ কিন্তু এই নিযুক্তির আগে প্রফেসার পোদ্দারকে তাকে বঞ্চিত করার কোন কারণ যেমন জানানো হয়নি তেমনি তাকে আত্মপক্ষ সমর্থন করে কোন বক্তব্য পেশেরও সুযোগ দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তিন বছর সময়কাল সমাপ্তির আগে তাকে কোনভাবেই এই পদ থেকে বাদ দেওয়া সম্ভব নয়৷ এই যুক্তি গুলির উপর ভিত্তি করে আইনজীবী অরিজিৎ ভৌমিক অধ্যাপক সত্যদেও পোদ্দারের হয়ে আদালতে মামলা করেন৷ এই মামলাটি বিচারপতি শুভাশিস তলাপাত্রের কোর্টে শুনানির পর ডিন পদে নবনিযুক্তর উপর স্থগিতাদেশ জারি করে দিয়ে প্রফেসার পোদ্দারকে তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেন৷ একইসাথে নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বেআইনি কার্যকলাপের জবাব তলব করেছে উচ্চ আদালত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top