নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ মে৷৷ বিজেপি গরু ধরার দল, মানুষের নয়৷ গতকাল সন্ধ্যায় বিশালগড় বিধানসভার অন্তর্গত কড়ইমুরা বাবর মিঞার বাড়িতে এক দলত্যাগের সভা হয়৷ ঐ সভায় উক্ত কথাগুলি বলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ ঐ সভায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ১০ পরিবারের ২৮ জন ভোটার শাসক দলের পতাকার নীচে সামিল হন৷ ঐ সভায় মন্ত্রী ভানুবাবু বলেন, বিজেপি রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার জন্য গভীর চক্রান্ত চালাচ্ছে৷ কিছু দিন পূর্বে সুনীল দেওধর গরু বোঝাই করা এক অটোট্রাক বৈধ কাগজপত্র থাকা সত্বেও আটক করে৷ তা রাজ্যের মানুষ মেনে নেয়নি৷ দেশের বেকারত্ব সমস্যা, কাশ্মীরি সমস্যা দূর করবে বলে দেশের ক্ষমতায় বসেন মোদি সরকার৷ কিন্তু কোন সমস্যাই দূর করতে পারেননি বরং সমস্যাগুলি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেন ভানুবাবু৷ তাছাড়া তিনি আরো বলেন আচ্ছে দিনের কথা বলে দেশের সব থেকে বুরা দিন লায়া হে মোদি সরকার৷ দিনের পর দিন কৃষকদের অবস্থা শোচনীয় হচ্ছে৷ কৃষক আত্মহত্যার ঘটনা বেড়ে চলছে এতে নজর নেই মোদি সরকারের৷ বিজেপি নেতারা রাজ্যের ক্ষমতালাভের মিথ্যা স্বপ্ণ দেখাচ্ছে রাজ্যবাসীকে৷ গরু ধরে মিথ্যা বলে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি৷ তাছাড়া বক্তব্য রাখেন কড়ইমুড়া অঞ্চল কমিটির সম্পাদক প্রদীপ দেবনাথ৷ রাজনৈতিক মহলের মতে, সুনীল দেওধর বিশালগড় গরু বোঝাই করা গাড়ি আটক করে মুসলিমদের মধ্যে ভীতির সঞ্চার করেছে৷
বিজেপি গরু ধরার দল, মানুষের নয়, কটাক্ষ ভানুলাল সাহার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















