News Flash

  • Home
  • Uncategorized
  • ’১৮-তে কংগ্রেসের সাথে অদৃশ্য সমঝোতার ইঙ্গিত সিপিএমের বিবৃতিতে
Image

’১৮-তে কংগ্রেসের সাথে অদৃশ্য সমঝোতার ইঙ্গিত সিপিএমের বিবৃতিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে অদৃশ্য সমঝোতা হচ্ছেই৷ অন্তত কংগ্রেসের ডাকা বন্ধকে ঘিরে রবিবার সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর বিবৃতি থেকে এমনটাই স্পষ্ট৷ বিবৃতিতে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী নয়া উদারবাদী ও সাম্প্রদায়িক শক্তিগুলি ক্রমশ শক্তিশালি হয়ে উঠার পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কংগ্রেস দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে৷ এর আগে কখনোই বন্ধ ডাকা হলে রাজনৈতিক দলকে তা প্রত্যাহার করার অনুরোধ জানায়নি শাসক দল৷ বরং তারা দাবি করেছে রাজ্যবাসী ঐ বন্ধ প্রত্যাহার করবে এবং রাজ্যবাসীর উদ্দেশ্যেই বন্ধ প্রত্যাহারের অনুরোধ জানাতো সিপিএম৷ কিন্তু, এদিনের বিবৃতিতে সিপিএম কংগ্রেস নেতৃত্বের কাছে যে অনুরোধ জানিয়েছে, তাতে স্পষ্ট যে, বিজেপিকে আটকাতে দুই দল নিশ্চিতভাবে অদৃশ্য সমঝোতার দিকেই এগুচ্ছে৷ এদিন বিবৃতিতে আরো স্পষ্ট হয়ে গেছে যে, কংগ্রেস দলের জনবিচ্ছিন্নতা নয়া উদারবাদী এবং সাম্প্রদায়িক শক্তিগুলিকে শক্তিশালি করেছে, তাতে সিপিএম ভিষণ চিন্তিত৷
রবিবার এক বিবৃতিতে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী বলেছে, কোন কোন ইস্যুতে এই বন্ধ আহ্বান করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ শুধু চিটফান্ড ইস্যুতে সিবিআই তদন্তের দাবি নিয়ে হুট করে রাজ্যের জনগণের উপর বন্দ চাপানোর চেষ্টা নিরর্থক ও অযৌক্তিক৷ সিপিআই(এম) এধরনের হটকারি পদক্ষেপের বিরোধিতা করছে৷
বিবৃতিতে জানানো হয়েছে, চিটফান্ড ইস্যুতে রাজ্যের বামফ্রন্ট সরকারই প্রথম সরকারের কাছে জমা পড়া অভিযোগগুলি যথাযথ তদেন্তর জন্য সিবিআইকে অনুরোধ জানায়৷ সিবিআই কয়েকটি অভিযোগের তদন্ত করতে রাজি হয়৷ এবং বাকিগুলি রাজ্যে ফেরত পাঠিয়ে দেয়৷ রাজ্যের উচ্চ আদালতের তত্ত্বাবধাােন বিশেষ তদন্ত টিম অভিযোগগুলি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তদন্ত গুটিয়ে এনে পরবর্তী পদক্ষেপও গৃহীত হয়েছে৷ এবস্থায় সিবিআই তদন্তের দাবিতে বন্ধ আহ্বান করা নিছক বামফ্রন্ট বিরোধী রাজনীতি ছাড়া কিছু নয়৷
বিবৃতিতে আরো জানানো হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার একটার পর একটা অর্থনৈতিক আক্রমণ দেশবাসীর উপর নামিয়ে আনছে৷ ত্রিপুরার জনগণও এই আক্রমণের বাইরে নয়৷ অন্যদিকে ভয়ংকর সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বিভিন্ন ধর্ম-বর্ণ-সম্প্রাদায়ভুক্ত মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং দলিত, উপজাতি ও ধর্মীয় সংখ্যালঘুদের জীবন-জীবিকার উপর দুর্বিসহ হামলা সংগঠিত করছে৷ আরএসএস পরিচালিত বিজেপি ত্রিপুরায়ও একই কর্মকৌশল নিয়ে এগোবার বিরুদ্ধে লাগাতর রাজনৈতিক-মতাদর্শগত লড়াই ও গণআন্দোলন সংগঠিত করে চলেছে৷ কংগ্রেস দলের এই বন্ধ কার হাতকে শক্তিশালী করার জন্য আহুত হয়েছে? রাজ্যে কংগ্রেস দলের বরাবরের এই নেতিবাচক রাজনীতি কংগ্রেস দলের জনবিচ্ছিন্নতা বাড়িয়েছে৷ নয়া উদারবাদী ও সাম্প্রদায়িক শক্তিগুলি সম্পর্কে কংগ্রেসের মতাদর্শগত নীরবতা দলের অনুগামীদের একাংশকে একটি ফ্যাসিষ্টসুলভ শক্তির দিকে ঠেলে দিচ্ছে৷
এই পরিস্থিতি বিবেচনা করে সিপিআই(এম) ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের আহ্বান প্রত্যাহার করার জন্য কংগ্রেস দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে৷ আর তাতেই ধারণা করা হচ্ছে, সিপিএম কংগ্রেসের হাত ধরেই আগামী বিধানসভা নির্বাচনে নামবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top