News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত বিবাদে দা ও শাবলের আঘাতে গুরুতর ঘায়েল দু’জন, তিন হামলাকারী গ্রেপ্তার
Image

জমি সংক্রান্ত বিবাদে দা ও শাবলের আঘাতে গুরুতর ঘায়েল দু’জন, তিন হামলাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মে৷৷ কৈলাসহরের ইরানীর খাওরাবিল এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে দুইজন গুরুতর আহত হয়েছেন৷ ঘটনার প্রেক্ষিতে পুলিশ তিনজকে গ্রেপ্তার করেছে অভিযোগের ভিত্তিতে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, কৈলাসহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ইরানী থানার অধীন খাওরাবিল গ্রাম৷ রবিবার দুপুরে গ্রামের তিন নং ওয়ার্ডের অধীন সোনাপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ সেখানকার বাসিন্দা আজহার মহম্মদ ও তার স্ত্রী জাবেদা খাতুন৷ আজহার মহম্মদ আজ থেকে প্রায় ২৫ বছর আগে প্রয়াত হয়েছেন৷ জাবেদা খাতুন আজ থেকে প্রায় ১২ বছর আগে মারা যান৷ আজহারের সাত মেয়ে৷ প্রত্যেকেই বিবাহিত৷ জাবেদা খাতুন মারা যাওয়ার দুই বছর াাগে গ্রামেরই আয়দব আলী থেকে ৪৫ শতক জায়গা কিনেছিলেন৷ জায়গা কেনার দুই বছর পর তিনি মারা যান৷ দলিল, পরচা বের করে সুরফান আলী দাবী করে যে এই জায়গার মালিক তিনি৷
জায়গার সীমানার পাশেই সুরফানের বাড়ী৷ তারপর জাবেদার মেয়ে আদালতে মামলা করেন৷ গত এক সপ্তাহ আগে আদালত রায় দেয় যে, এই ৪৫ শতক জায়গার মালিক প্রয়াতা জাবেদা খাতুনই৷ বর্তমানে জাবেদার সাত মেয়েই তার ওয়ারিশ৷ আদালতের রায়ের শনিবার জাবেদার মেয়েরা আদালত থেকে সমস্ত নথি পায়৷ আদালতের রায়ের কপি পাবার পরে রবিবার দুপুরে জাবেদার মেয়েরা এবং তাদের স্বামীরা জায়গা পরিস্কার করতে যায়৷ সবাই মিলে জায়গা পরিস্কার করছিল৷ তখন হঠাৎ সুরফান আলী ও তার ভাই সুলেমান আলী ও সুরফানের স্ত্রী সাফিয়া বেগন ইট দিয়ে ছিল ছুঁড়তে থাকে৷ সঙ্গে সঙ্গেই জাবেদার মেয়ের জামাই ইরানী থানায় খবর দেয়৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশের সামনেই জাবেদা খাতুনের এক মেয়ের জামাই সুলতান আলীর মাথায় দা দিয়ে আঘাত করে সুরফান আলি ও তার স্ত্রী৷ শুধু তাই নয় সাফিয়া বেগন ও সুরকানের ভাই সুলেমান আলী শাবল দিয়ে বা হাতে আঘাত করে জাবেদা খাতুনের আরেক মেয়ের ছেলেকে৷ তার নাম আক্রাম আলী৷ আক্রাম কৈলাসহর কলেজের ছাত্র৷ হামলায় গুরুতর আহত হন আক্রাম আলী ও সুলতান আলী৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করেছে৷ আটক করা হয়েছে হামলাকারী সুরকান, সাপিয়া এবং সুলেমানকে৷ তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ অন্যত্মিদকে আহত দুইজনকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এই ঘটনায় ইরানী থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ৩২/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৪৪৭, ৩২৬, ৩৪ আইপিসি মূলে৷ পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top