News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পুড়ল ভ্যান, সিএনজি সিলিন্ডারের সুরক্ষা নিয়ে প্রশ্ণ
Image

ফের পুড়ল ভ্যান, সিএনজি সিলিন্ডারের সুরক্ষা নিয়ে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ফের ভ্যানে আগুন৷ এবারও রাজধানীর কর্ণেল চৌমুহনীতেই৷ রবিবার দুপুরে

রবিবার কর্ণেল চৌমুহনীতে মারুতী ভ্যান আগুনে পুড়ে যায়৷ ছবি নিজস্ব৷

টিআর-০১-জে- ০২০৩ নম্বরের একটি মারুতী ভ্যানে আগুন ধরে যায়৷ পুরো গাড়ি পুড়ে গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মারুতী গাড়ির আগুন নিভিয়েছে এবং ভ্যানের সিএনজি সিলিন্ডারটিকে বিস্ফোরণ থেকে রক্ষা করেছে৷ জানা গিয়েছে, এদিন দুপুরে গাড়িটিতে চলন্ত অবস্থাতেই হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ চালক সহ অন্যান্য যাত্রীরা গাড়িটিকে ঠেলে রাস্তার পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ তখনই আচমকা গাড়িতে আগুন ধরে যায়৷ পুরো গাড়িতে আচমকা আগুন ধরে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন উপস্থিত সকলেই৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়৷ ততক্ষণে গোটা গাড়িটি পুড়ে যায়৷ আশঙ্কা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এই আগুনের সূত্রপাত৷
প্রসঙ্গত, কিছুদিন আগেও কর্ণেল চৌমুহনীতেই অনুরূপভাবে চলন্ত মারুতী ভ্যানে আগুন ধরে যায়৷ সেই ভ্যানটিও ছিল সিএনজি চালিত৷ একের পর এক সিএনজি চালিত গ্যাড়িতে অগ্ণিকান্ড ঘটায় যান চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ রাজ্যে যেসব সিএনজি সিলিন্ডার ব্যবহার করে যানবাহন চালানো হচ্ছে তার মধ্যে কিছুসংখ্যক সিলিন্ডারের সুরক্ষার বিষয়টি নিয়মিত পরীক্ষা করানো হচ্ছে না৷ পাশাপাশি এই বিষয়ে সরকারী কিছু নির্দেশিকাও রয়েছে৷ যা যান চালকরা ও গাড়ির মালিকরা মানছেন না৷ তাতেই এই ধরনের ঘটনা ঘন ঘন ঘটে চলেছে৷ যে কোনও সময় ভয়ঙ্কর পরিণতি হতে পারে৷ এমনকি যান ও মালের মারাত্মক ক্ষতি হতে পারে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top